'যে দেশ কে চায়, সে আর কিছু চায় না' , মোদীর জীবনের লড়াই তুলে ধরল ট্রেলার ভিডিও
রাজনৈতিক যুদ্ধের ময়দানে তিনি কেমন ব্যক্তিত্ব , তা সকলেই জানেন।
রাজনৈতিক যুদ্ধের ময়দানে তিনি কেমন ব্যক্তিত্ব , তা সকলেই জানেন। তবে ব্যক্তিগত জীবনে নরেন্দ্র মোদী ঠিক কতটা লড়াই করে আজ প্রধানমন্ত্রীর পদে বসেছেন, সেই কাহিনিই তুলে ধরল 'পি এম নরেন্দ্র মোদী' ছবির ট্রেলার।

সিঙ্গুরে টাটাদের জমি গ্রহণের পর গুজরাতের সানন্দে টাটাদের কারখানা থেকে অক্ষরধাম মন্দিরে জঙ্গি হামলা, সমস্ত পর্বই তুলে ধরেছে বিবেক ওবেরয় অভিনীত নরেন্দ্র মোদীর বায়োপিক। তুলে ধরা হয়েছে গুজরাতের দাঙ্গারল পর্বও। একটু পিছিয়ে গেলে দেখা যাবে দেশের জরুরি অবস্থার সময় তৎকালীন প্রধানমন্ত্রী, আরএসএস সদস্য নরেন্দ্র মোদীকে নিয়ে কো ব্যবস্থা নিয়ে ছিলেন। গোটা ঘটনার পর্বগুলি পর পর সাজিয়ে ছবির ট্রেলারে ধরা হয়েছে।
একাধিক অগ্নিগর্ভ সংলাপে মোদীর ব্যক্তিগত লড়াইয়ের কাহিনি তুলে ধরেছে এই ছবি। রাজনীতির ২২ গজ কিম্বা রাজনীতির বাইরের ২২ গজে কিভাবে একজন নেতা থেকে জননেতা হয়ে উঠেছিলেন মোদী সেই পর্বই তুলে ধরা হয়েছে এখানে।












Click it and Unblock the Notifications