'কুলি নম্বর ওয়ান'-এর শ্যুটিং টিমকে মোদীর শুভেচ্ছা! কেন জানেন

আগামী ২ রা অক্টোবর থেকে প্লাস্টিক মুক্ত ভারত গড়ার বিষয়ে সচেষ্ট হওয়ার বার্তা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আগামী ২ রা অক্টোবর থেকে প্লাস্টিক মুক্ত ভারত গড়ার বিষয়ে সচেষ্ট হওয়ার বার্তা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর প্লাস্টিক মুক্ত ভারত গড়ার বার্তা প্রধানমন্ত্রীর তরফে আসার পরই বরুণ ধওয়ান অভিনীত ছবি 'কুলি নম্বর ওয়ান'এর টিম নিয়ে ফেলে বড় পদক্ষেপ।

কুলি নম্বর ওয়ান-এর শ্যুটিং থেকে টিমকে মোদীর শুভেচ্ছা! কেন জানেন

বরুণ ধওয়ান অভিনীত ও ডেভিড ধওয়ান পরিচালিত ছবি 'কুলি নম্বর ওয়ান' এর সেট ভারতের প্রথম এমন ফিল্ম সেট যেখানে ব্যবহার করা হবে না প্লাস্টিক। আর সেই ঘটনার কথা পৌঁছে যায় স্বয়ং দেশের প্রধানমন্ত্রীর কাছে। বলিউডের তথা দেশের মধ্যে একমাত্র 'কুলি নম্বর ওয়ান' ই এমন ছবি হতে চলেছে যেখানে ফিল্মের শ্যুটিং -এর সময় থেকে ব্যবহার করা হবে না কোনও প্লাস্টিকের জিনিসপত্র। আর এমন উদ্যোগকে সাধুাবদ জানিয়ে টুইট বার্তা এসেছে স্বয়ং দেশের প্রধানমন্ত্রীর তরফে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুলি নম্বর ওয়ান এর দলকে শুভেচ্ছা বার্তা দিয়ে জানিয়ে দিয়েছেন। মোদীর বার্তা, ফিল্ম জগত যেভাবে প্লাস্টিক মুক্ত ভারত গড়ার দিকে এগিয়ে যাচ্ছে, তাতে তিনি খুশি। এরপরই সেই টুইটকে রিটুইট করেন অভিনেতা বরুণ ধওয়ান। অভিনেতা জানান, প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা বার্তায় তিনি আপ্লুত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+