মোদীর 'রসবোধ' এর প্রশংসা কপিলের, পাল্টা কী মত প্রধানমন্ত্রীর

মুম্বইয়ে ভারতের প্রথম সিনেমা মিউজিয়ামের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মুম্বইয়ে ভারতের প্রথম সিনেমা মিউজিয়ামের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবারের সেই অনুষ্ঠানে ভারতের সিনেমা ও টেলিভিশন জগতের বহু দিকপাল শিল্পী ও অভিনেতা উপস্থিত ছিলেন। সকলের সঙ্গেই কমবেশি আলাপচারিতা সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকলে মোদীর সঙ্গে কথা বলে মুগ্ধ হয়েছেন।

কপিলের টুইট

সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয় কমেডিয়ান তথা অভিনেতা কপিল শর্মার। সেই আলাপ নিয়ে মোদীকে কৃতজ্ঞতা জানিয়ে টুইট করেছেন কপিল। সঙ্গে লিখেছেন, সিনেমা জগতের তথা দেশের জন্য আপনার প্রগতিশীল ভাবনা প্রেরণামূলক। একইসঙ্গে বলতেই হবে আপনার রসবোধও খুব চমতকার।

মোদীর পাল্টা টুইট

কপিলের এই টুইটের পরই পাল্টা টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, যখন কপিল শর্মা কারও রসবোধের প্রশংসা করেন, তখন নিশ্চিতভাবেই সেই মানুষটি খুশি হয়। আমি তার বাইরে নই। আপনার প্রশংসার জন্য ধন্যবাদ কপিল।

মোদীর সঙ্গে বলিউড

মোদীর সঙ্গে বলিউড

কয়েকদিন আগে বলিউডের তাবড় সেলেবসদের একটি দল সিনেমায় অগ্রগতি নিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে গিয়ে দেখা করে আসেন। সেই দলে ছিলেন রণবীর সিং, রণবীর কাপুর, আলিয়া ভাট, করণ জোহর, রোহিত শেট্টি, সিদ্ধার্থ মালহোত্রা, বরুণ ধাওয়ান, ভূমি পডনেকর, একতা কাপুর, আয়ুষ্মান খুরানা প্রমুখ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+