নরেন্দ্র মোদীর বায়োপিক আসছে বলিউডে! প্রধানমন্ত্রীর ভূমিকায় কাকে দেখা যাবে জানেন
ছবিকে ঘিরে রীতিমত বিতর্ক দানা বাঁধেছে বলিউড থেকে রাজনৈতিক মহল সর্বত্র। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর বায়োপিক ঘিরে প্রকাশ্যে এসেছে একাধিক বিতর্ক।
ইতিমধ্যেই 'দ্যা অ্যাক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার' ছবিকে ঘিরে রীতিমত বিতর্ক দানা বাঁধেছে বলিউড থেকে রাজনৈতিক মহল সর্বত্র। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর বায়োপিক ঘিরে প্রকাশ্যে এসেছে একাধিক বিতর্ক। এবার পালা বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকের!

পরিচালক কে?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক ঘিরে কানাঘুষো অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। শেষমেশ জানা গিয়েছে, ছবির পরিচালক উমাঙ্গ কুমার। এর আগে , 'মেরি কম' এর মতো বায়োপিক তৈরি করে বলিউডে লাইমলাইটে আসেন এই পরিচালক।

ছবির প্রথম পোস্টার কবে প্রকাশ্যে আসছে?
ফিল্ম বিশেষজ্ঞ তরণ আদর্শের এক পোস্ট থেকে জানা গিয়েছে ছবিটির প্রথম পোস্টার আসতে চলেছে আগামী ৭ জানুয়ারি। আর তার অপেক্ষাতে আপাতত মোদীভক্তরা।
|
মোদীর ভূমিকায় কে ?
এদিন তরণ আদর্শের পোস্ট-এ জানানো হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক -এ নাম ভূমিকায় থাকছেন বিবেক ওবেরয়। বহুদিন বাদে আবার এই অভিনেতা স্ক্রিন মাতাতে চলেছেন।

ছবির নাম কী হতে চলেছে?
নরেন্দ্র মোদীর বায়োপিকের নাম 'পিএম নরেন্দ্র মোদী' হবে বলেই জানানো হয়েছে। ২০১৯ সালের শুরু থেকেই ছবির শ্যুটিং শুরু হতে চলেছে বলে খবর।












Click it and Unblock the Notifications