মোদীর সাজে ইনি কে! চিনতে পারছেন বলিউড সুপারস্টারকে

যাবতীয় অপেক্ষার অবসান ঘটিয়ে শেষমেশ প্রকাশ্যে নরেন্দ্র মোদীর বায়োপিক-এর ফার্স্টলুক। লোকসভা নির্বাচনের আগেই ছবির প্রথম লুক প্রকাশ্যে এসে গেল আজ।

যাবতীয় অপেক্ষার অবসান ঘটিয়ে শেষমেশ প্রকাশ্যে নরেন্দ্র মোদীর বায়োপিক-এর ফার্স্টলুক। লোকসভা নির্বাচনের আগেই ছবির প্রথম লুক প্রকাশ্যে এসে গেল আজ।

মোদীর সাজে ইনি কে! চিনতে পারছেন বলিউড সুপারস্টারকে

বলিউড স্টার বিবেক ওবেরয় অভিনীত এইন ছবির ফার্স্টলুকের আনুষ্ঠানিক উন্মোচন করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। উমঙ্গ কুমার পরিচালিত এই ছবিতে নাম ভূমিকায় রয়েছেন বিবেক ওবেরয়। কিছুদিন আগেই অবশ্য বিবেক ওবেরয়ের অভিনয়ের খবর জানিয়ে দেন ফিল্ম ব্যবসা সম্পর্কিত বিশেষজ্ঞ তরণ আদর্শ। আর আজ প্রকাশ্য়ে এল সেই লুক।

উল্লেখ্য, এই ছবির শ্যুটিং কিছুদিন বাদ থেকেই শুরু হবে। জানা গিয়েছে জানুয়ারি মাসের শেষ থেকেই ছবির শ্যুটিং চালু করতে চান পরিচালক উমঙ্গ কুমার। 'মেরি কম' -এর মত বায়োপিক পরিচালনার পর এবার নরেন্দ্র মোদীকে নিয়ে ছবি তৈরি করতে চলেছেন এই পরিচালক। যে ছবির প্রথম লুক প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হতে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+