মোদীর বার্তা হৃতিককে! রোশন পরিবার প্রসঙ্গে টুইট প্রধানমন্ত্রীর

রাকেশ রোশনের ক্যানসারের চিকিৎসার খবর ছড়াতেই তাঁর আরোগ্য কামনায় বার্তা দেন তাঁর গুণমুগ্ধরা। ক্যানসারের চিকিৎসায় মঙ্গলবারই অভিনেতা হৃতিক রোশনের বাবা রাকেশ রোশনের একটি সার্জারি হয়।

রাকেশ রোশনের ক্যানসারের চিকিৎসার খবর ছড়াতেই তাঁর আরোগ্য কামনায় বার্তা দেন তাঁর গুণমুগ্ধরা। ক্যানসারের চিকিৎসায় মঙ্গলবারই অভিনেতা হৃতিক রোশনের বাবা রাকেশ রোশনের একটি সার্জারি হয়। আর এদিন রাকেশ রোশন জানান, সার্জারির পর তিনি আপাতত সুস্থ রয়েছেন।

মোদীর বার্তা হৃতিককে! রোশন পরিবার প্রসঙ্গে টুইট প্রধানমন্ত্রীর

ঘনিষ্ঠ মহলের খবর, রাকেশ রোশনের ক্যানসার ধরা পড়ার পর থেকে কখনওই তাঁকে অবসাদে ভুগতে দেখা যায়নি। সহজ সরল জীবন যাপনের মধ্য দিয়েই তিনি এগিয়ে গিয়েছেন। আর আপাতত সার্জারির পর তিনি সুস্থ রয়েছেন। এদিকে, রাকেশ রোশনের অসুস্থতার খবর শুনে চিন্তা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রাকেশ রোশনের দ্রুত আরোগ্য কামনা করে হৃতিককে তিনি একটি টুইট করেন।

এর আগে , হৃতিক নিজেই পরিবারের এই দুঃসংবাদটি জানান সোশ্যাল মিডিয়ায়। দিদি সুনয়া রোশনের পর এবার বাবা রাকেশ রোসন ক্যানসারে আক্রান্ত। সেই খবর মঙ্গলবারই সোশ্যাল মিডিয়ায় জানান হৃতিক। জানা গিয়েছে, হৃতিকের বাবা রাকেশ রোশন গলার ক্যানসারে আক্রান্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+