সিদ্দিকির আগেই সলমন খানকে ছিল খুনের ছক! কিন্তু কীভাবে ভেস্তে গেল! সিনেমাকেও হার মানাবে সেই তথ্য
Salman Khan: সলমন খানকে খুনের বড় ছক ফাঁস! বাবা সিদ্দিকিকে খুনের (Baba Siddique shooting case) আগেই টাইগার ছিলেন হিটলিস্টে! কোনওক্রমে বেঁচে যান। দীর্ঘ জেরায় এমনটাই জানিয়েছেন বাবা সিদ্দিকিকে খুনের ঘটনায় ধৃত এক অভিযুক্ত। গত কয়েকমাস আগেই প্রকাশ্যে বাবা সিদ্দিকিকে গুলি করে খুন করা হয়।
ঘটনায় নাম জড়ায় কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশ্নোই গোষ্ঠীর। ঘটনার তদন্তে নেমে একাধিক জনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ (Mumbai police)। ধৃতদের জেরা করে ইতিমধ্যে একাধিক তথ্য সামনে এসেছে (Salman Khan) ।

আর এর মধ্যেই সামনে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। দীর্ঘ জেরায় এক অভিযুক্ত স্বীকার করেছে যে, শুটারদের হিটলিস্টে বলিউড অভিনেতা সলমন খানও (Salman Khan) ছিলেন। কিন্তু এতটাই কড়া নিরাপত্তা ঘিরে ছিল যে তাঁর কাছে পৌঁছানো সম্ভব হয়নি। কিন্তু হাল ছাড়া হয়নি! একাধিকবার কাজ সারতে অভিনেতার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা।
এমনকি টাইগারের মুম্বই'য়ের বাড়িও দুষ্কৃতীরা টার্গেট করেছিল।কিন্তু শেষমেশ সলমন ঘনিষ্ঠ বাবা সিদ্দিকিকে টার্গেট করা হয় বলেও মুম্বই পুলিশের তদন্তে উঠে এসেছে বলে জানা গিয়েছে। আর এই তথ্য সামনে আসার পরেই নড়েচড়ে বসেছে মুম্বই পুলিশ। যদিও বাবা সিদ্দিকির খুনের ঘটনার পরেই সলমন খানের নিরাপত্তা কয়েকগুণ বাড়িয়ে দেয় মুম্বই পুলিশ। বাড়ি থেকে শুরু করে সর্বত্র নিরাপত্তা আঁটসাঁট করা হয়।
গত কয়েকমাস আগে অভিনেতার বাড়ি লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চলে। ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়। সেই ঘটনার সঙ্গে কোনও যোগ আছে কিনা সেটি খতিয়ে দেখছে মুম্বই পুলিশ। বলে রাখা প্রয়োজন, বাবা সিদ্দিকির খুনের ঘটনার পর থেকে লরেন্স বিশ্নোই গোষ্ঠীর নাম করে একাধিকবার সলমন খানকে হুমকি দেওয়া হয়েছে। যদিও প্রত্যেক ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। কিন্তু লরেন্স বিশ্নোই গোষ্ঠীর যোগ স্পষ্ট হয়নি পুলিশের কাছে। যদিও প্রত্যেকটি হুমকির ঘটনায় একেবারে গভীরে গিয়ে তদন্ত করা হচ্ছে।
আর এর মধ্যেই বুধবার সন্দেহভাজন এক ব্যক্তি অভিনেতার কাছে পৌঁছে যান বলে খবর। মুম্বইয়ের দাদর এলাকার জ়োন-৫-এ সলমনের শুটিং চলছিল। সেখানেই ওই ব্যক্তি পৌঁছে যান বলে খবর। সঙ্গে সঙ্গে ব্যক্তিকে আটক করলে গ্যাংস্টার লরেন্স বিশ্নোই নাম করে হুমকি দেয়। এরপরেই মুম্বই পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে। ধৃতকে জেরা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications