'ওহ মাই গড' ছবিটি বন্ধ করতে ঘুষের প্রস্তাব দিয়েছিলেন 'পিকে' নির্মাতারা?

মুম্বই, ২৪ ডিসেম্বর : বক্স অফিসে তড়তড়িয়ে সাফল্য পাচ্ছে আমির খান অভিনীত ছবি পিকে। এছবি ঘিরে বিতর্কও তৈরি হয়েছে অনেক। তবে সাম্প্রতিক যে গুজবটি ছড়িয়েছে তা চমকে দেওয়ার মতো।

শোনা যাচ্ছে, আমির খান, পিকে ছবির পরিচালক রাজু হিরানি এবং প্রযোজক বিধু বিনোধ চোপড়া ওহ মাই গড ছবির পরিচালককে বিশাল অঙ্কের টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ছবির শুটিং বন্ধ করার জন্য। কারণ দুটি ছবির বিষয়ই ছিল ভগবান এবং ভগবান নিয়ে মানুষের অন্ধবিশ্বাস।

'ওহ মাই গড' ছবিটি বন্ধ করতে ঘুষের প্রস্তাব দিয়েছিলেন 'পিকে' নির্মাতারা?

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পিকের ত্রিমূর্তি ওহ মাই গড-এর পরিচালক উমেশ শুক্লাকে ৮ কোটি টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। যাতে ২০১২ সালে চলা এই ছবির শুটিং বন্ধ করে দেন উমেশ। কারণ পিকে এবং ওহ মাই গড ছবির অনেকাংশে বহু মিল রয়েছে।

যদিও অক্ষয় কুমার অভিনীত ওহ মাই গড ছবির পরিচালক এই গুজবটি উড়িয়ে দিয়েছেন। একটি দৈনন্দিন সংবাদপত্রে উমেশবাবু জানিয়েছেন, "আমি জানি না আপনারা কোথা থেকে এইসব ভিত্তিহীন তথ্য পান। এই খবর সম্পূর্ণ মিথ্যা। (আমির খান, রাজকুমার হিরানি, বিধু বিনোধ চোপড়া) এরা অত্যন্ত ভাল মানুষ। তারা কখনও এধরণের কাজ করতে পারেন না। যখন আপনি 'ভগবান' নিজের ছবির বিষয়বস্তু হিসাবে নেন তাতে খুব স্বাভাবিকভাবেই কিছু মিল আসবে। ছবির সৃজনশীলতাকে চ্যালেঞ্জ করবেন না এভাবে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+