মুখে কুলুপ রহমানের, 'কারার ওই লৌহ কপাট' গান নিয়ে বিবৃতি দিলেন নির্মাতারা
এআর রহমানের কম্পোজ করা নজরুল ইসলামের কারার ওই লৌহ কপাট গান নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছিল। বাংলার শিল্পীরা সব ফুঁসে উঠেছিলেন। নজরুলগীতি নিয়ে ছেলে খেলা হচ্ছে বলে সরব হয়েছিলেন তাঁরা। এমনকী নজরুল ইসলামের নাতিও তার বিরুদ্ধে কথা বলেছিলেন।
এবার ছবির প্রযোজক সংস্থা এই নিয়ে বিবৃতি দিল। গত শুক্রবার থেকে যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। অবশেষে সোমবার তা নিয়ে প্রকাশ্যে বিবৃতি দিল প্রযোজক সংস্থা। পিপ্পা ছবিতে গানটি কম্পোজ করেছিলেন অস্কারজয়ী সঙ্গীত শিল্পী এবং সুরকার এআর রহমান।

ছবির নির্মাতা বিবৃতি দিয়ে জানিয়েছেন কোনও রকম ভুল তারা করেননি। নজরুল ইসলামের পুত্র কাজী অনির্বাণ এবং পুত্র বধূ কল্যাণী কাজির কাছ থেকে যাবতীয় অনুমতি নিয়েই তাঁরা গানটি ব্যবহার করেছেন ভিন্ন আঙ্গিকে। যাবতীয় আইন মেনেই গানির সত্ত্ব তাঁরা নিয়েছিলেন। এবং তার পরেই গানটির সুর বদল করা হয়েছে।
নজরুল ইসলামের সৃষ্টির উপরে তাঁদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। তাঁরা বিবৃতিতে লিখেছেন মূল গানটির প্রতি শ্রোতাদের যে আবেগ সেটিকে তাঁরা শ্রদ্ধা করেন। এবং চুক্তি অনুযায়ী মূল লেখা অপরিবর্তিত রেখে কেবল সুরে বদল আনা হয়েছে। এদিকে এই িনয়ে এআর রহমানের কোনও বক্তব্য এখনও শোনা যায়নি। এই গানটির পরিবর্তিত সুর যদি শ্রোতাদের খারাপ লেগে থাকে তার জন্য তাঁরা গভীর ভাবে দুঃখিত বলেও উল্লেখ করেছেন বিবৃতিতে।












Click it and Unblock the Notifications