পিঙ্ক বল টেস্ট: ইডেনে গোলাপি বলে বিরাটদের খেলা দেখতে গ্যালারিতে নুসরত
শহরে ইতিহাসিক পিঙ্ক বল টেস্ট। যে টেস্ট ঘিরে শহর এখন পিঙ্ক সিটিতে পরিণত। তিলোত্তমার আনাচে কানাচে এখন গোলাপি ক্রিকেট নিয়ে আড্ডা। এদিন সকাল থেকে মাঠমুখী তামাম ক্রিকেটপিপাসুরাও।
শহরে ঐতিহাসিক পিঙ্ক বল টেস্ট। যে টেস্ট ঘিরে শহর এখন পিঙ্ক সিটিতে পরিণত। তিলোত্তমার আনাচে কানাচে এখন গোলাপি ক্রিকেট নিয়ে আড্ডা। এদিন সকাল থেকে মাঠমুখী তামাম ক্রিকেটপিপাসুরাও। ক্রিকেট থেকে রাজনীতিক সেলেবরাও মাঠে এই ম্যাচের আনন্দে সামিল হয়েছেন। মাঠে এসে পিঙ্ক বলে দুপুরের সেশন দেখে যান সোভন চট্টোপাধ্যায়- বৈশাখী বন্দোপাধ্যায়। বিকেলে ইডেনের গ্যালারিতে পাওয়া গেল তৃণমূল সাংসদ নুসরাত জাহানকে।

প্রসঙ্গত চলতি সপ্তাহে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন বলে গজব রটে। রবিবার রাতে তাঁকে ইএম বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অতিরিক্ত ঘুমের ওষুধ খাওয়ার কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানা যায়। আইসিইউতে ভর্তি ছিলেন তিনি।

পরে অবশ্য জানা গিয়েছে শ্বাসকষ্ট জনিত কারণে অসুস্থ হয়ে পড়ার তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সোমবার রাতেই তাঁকে ছেড়ে দেওয়া হয়।নিজের অসুস্থতা নিয়ে গুজব ছড়ানোয় ক্ষোভ প্রকাশ করেন নুসরত। পরে তৃণমূল সাংসদ বলেছেন, তাঁর হাঁপানির সমস্যা হওয়াতেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার নিজের সাংসদ এলাকা বসিরহাট যান তিনি।

সেখানেই নুসরত বলেন, শিল্পীদের নিয়ে গুজব ছড়ায়, তার ক্ষেত্রেই সেটাই হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বসিরহাট সাংসদ নুসরাত জাহান বুলবুলে আক্রান্তদেরদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন।












Click it and Unblock the Notifications