ছবি : গুন্ডে নিয়ে গণ্ডগোল, জনস্বার্থ মামলা
কলকাতা, ৪ ফেব্রুয়ারি : রণবীর সিং, অর্জুণ কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত যশ চোপড়া ব্যানারের 'গুন্ডে' ছবির প্রচার চলছে জোরকদমে। তারই মধ্যে আইনি বিপত্তি। দক্ষিণেশ্বর মন্দির ও কলকাতা হাইকোর্টের সামনে ছবির বেশ কয়েকটি দৃশ্য শুট করা হয়েছে। আর তাতেই আপত্তি হাই কোর্টের উকিল কৃষ্ণেন্দু গুপ্তর। কেন ঐতিহ্যবাহী এই দৃশ্য শুটের অনুমতি দেওয়া হল সে প্রশ্ন তুলেই এই মামলা।
১৪ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা 'গুণ্ডে'-র
১৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে গুণ্ডে। আগামী শুক্রবার এই মামলার শুনানি আছে। 'তুনে মারি এন্ট্রিয়া' গানটির দৃশ্যায়ণে রণবীর, অর্জুণ, প্রিয়াঙ্কা ত্রয়ীকে কলকাতা হাইকোর্টের বাইরে সূর্য সেনের মূর্তির সামনে এবং দক্ষিণেশ্বর কালীবাড়ির অন্দরে নাচতে দেখা গিয়েছে। গানটি দেখার পরই মামলাটি করেন কৃষ্ণেন্দুবাবু।
কৃষ্ণেন্দুবাবুর বক্তব্য, দক্ষিণেশ্বরে হাজার হাজার ভক্তেরা পুজো দেওয়ার জন্য ভিড় করেন। যে জায়গায় রামকৃষ্ণের মতো মহাত্মার বাস ছিল, সেখানে এধরণের কার্যকলাপ বরদাস্ত করা উচিত নয়। তাঁর কথায় সবচেয়ে বড় বিস্ময় কখন এই শুটটি করা হয়েছে। এক হতে পারে যখন মা কালী বিশ্রামে থাকেন এবং ভক্তদের প্রবেশ নিষিদ্ধ হয় তখন। আর নয়তো দর্শনের সময় ভক্তদের মন্দিরের ভিতর প্রবেশ বন্ধ করে দিয়ে শুটিং করা হয়েছে। কোনও ক্ষেত্রেই যা ঠিক নয়। ২০১১ সালে অন্য একজন প্রযোজক মন্দির চত্বরে শুটিং-এ জন্য অনুমতি চেয়েছিলেন কিন্তু তাকে না করে দেওয়া হয়েছিল বলেও জানান কৃষ্ণেন্দুবাবু।

আইনি বেড়াজালে 'গুন্ডে'
ছবির একটি দৃশ্যে অর্জুণ,প্রিয়াঙ্কা রণবীর।

আইনি বেড়াজালে 'গুন্ডে'
ছবির একটি দৃশ্যে দক্ষিণেশ্বর মন্দিরের সামনে অভিনেতারা।

আইনি বেড়াজালে 'গুন্ডে'
ছবিতে অর্জুণ অন্যধরণের চরিত্রে অভিনয় করেছেন।

আইনি বেড়াজালে 'গুন্ডে'
ছবিতে একটি গানের দৃশ্যে খোলামেলা প্রিয়াঙ্কা

আইনি বেড়াজালে 'গুন্ডে'
এই ছবির অধিকাংশ দৃশ্যই কলকাতায় নেওয়া হয়েছে।

আইনি বেড়াজালে 'গুন্ডে'
ছবিতে একটি গুরুত্বপূর্ণ ছবিতে অভিনয় করেছেন ইরফান খান












Click it and Unblock the Notifications