মুক্তি পেল 'পিকু'র ট্রেলর, অনবদ্য দীপিকা, অমিতাভ
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান বলিউডে। আজ মুক্তি পেল সুজিত সরকারের আগামী ছবি 'পিকু'-র ট্রেলর।
সত্যজিৎ রায়ের শর্ট ফিল্ম 'পিকুর ডায়েরি' থেকে অনুপ্রাণিত হয়ে ছবির নাম রেখেছেন পরিচালক সুজিত।

পিকুর কভার
পিকুর কভারে দীপিকা, পিছনে অমিতাভ ও ইরফান খান

দীপিকা পাডুকোন
এক্সক্লুসিভ দীপিকা। শুটিংয়ের সময়।

দীপিকা পাডুকোন
ছবির একটি দৃশ্যে দীপিকা।

অমিতাভ বচ্চন ও দীপিকা পাডুকোন
পিকু ছবির একটি দৃশ্যে অমিতাভ ও দীপিকা।
বাবা, মেয়ের সম্পর্কের এক অদ্ভুত মজার গল্প নিয়ে তৈরি হয়েছে পিকু। বাবা, মেয়ের চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন ও দীপিকা পাডুকোন। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ইরফান খান। সিনেমার গল্প একটি বাঙালি পরিবারের বাবা ও মেয়ের সম্পর্ক নিয়ে। বাবা কোষ্ঠকাঠিন্য ও বয়ঃজনিত সমস্যায় ভুগছেন। সিনেমায় মেয়ে বাবার এই সমস্যা সামলানোর চেষ্টা করে। এক দায়িত্বশীল মেয়ের ভূমিকায় দীপিকা অনবদ্য করেছেন। অভিনয়ে অমিতাভ সবসময়ই অনন্য।
ট্রেলর লঞ্চের আগে ছবির জন্য অভিনব স্ট্র্যাটেজি নেন দীপিকা। ভিডিও-র জন্য আমন্ত্রণ করেন। আগামী ৮ মে মুক্তি পাচ্ছে সুজিত সরকারের 'পিকু'।
পিকুর অফিসিয়াল ট্রেলর












Click it and Unblock the Notifications