Rocky And Rani Ki Prem Kahani: ঝুমকো, টিপ, শাড়ি, খোঁপা... কাকে বেশি বাঙালি করে তুলল 'রানি' নাকি 'পিকু''?

Rocky And Rani Ki Prem Kahani: হৃদয়ে সবাই অভিন্ন হলেও স্থান ভেদে কিছু ভিন্নতা থাকেই। সব ভারতীয় বাহ্যিক বৈশিষ্ট্যে মোটামুটি একরকম হলেও, অনেক সময় চেহারা দেখেই বলে দেওয়া যায় কে বাঙালি, কে মারাঠি, কে গুজরাটি। বাঙালি মেয়ে বললেই যেমন মুখ ভেসে ওঠে, রূপোলি পর্দায় কি তেমনভাবেই দেখানো হচ্ছে বাঙালিদের?

বলিউডে বেশ কিছু ছবিতে বাঙালি পরিবারের গল্প দেখা গিয়েছে। তার মধ্যে বারবার তুলনা হচ্ছে আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোনের মধ্যে। পিকু ( Hindi Cinema Piku) ছবিতে দীপিকা ছিলেন বাঙালি, আর নতুন ছবি রকি এন্ড রানি কি প্রেম কাহিনী ( Karan Johar Cinema) সিনেমাতে 'রানি' চরিত্রে আলিয়া ভাটও বাঙালির ভূমিকা। কে কতটা বাঙালিয়ানা ছুঁচে পারল?

alia bhatt and deepika padukone

বাঙালিয়ানায় নয়স অভিনয়ে আর গল্পে সবার মন ছুঁয়ে ফেলেছিল পিকু। দিল্লিতে বড় হওয়া বাঙালি মেয়ে। দিল্লিতে যে কর্পোরেট অফিসের কর্মী, প্রতিদিন হাজার ঝক্কি সামলে পরিবার আর কাজ নিয়ে দিনযাপন করে, সেই আবার কলকাতায় এসে নস্টালজিয়ায় ভাসে। নাচের স্কুলে যাওয়া শিশুদের দিকে জানালা ধরে তাকিয়ে থাকা দীপিকার চোখ অনেকেরই মনে আছে।

আর পোশাক? দিল্লিতে বড় হওয়া পিকুর ফ্যাশনে ছিল আধুনিকতার ছোঁয়া। তবে সে আধুনিকতাও একটা মাপকাঠি রেখে। মূলত কুর্তি, পালাজো, শার্ট ছিল পিকুর পোশাক। পরতে পরতে ছিল বাঙালিয়ানার ছোঁয়া। ঝুমকো, কপালে টিপ, মাথার খোঁপা সেই চরিত্রকে পাকা বাঙালি করে তুলেছিল। তার পোশাকের মধ্যে ছিল কাঁথাস্টিচ, খাদি।

তবে রানি অর্থাৎ আলিয়াকে কেমন লাগল? কতটা বাঙালি হয়ে উঠতে পারলেন তিনি?

সিনেমা মুক্তি পায়নি তবে ট্রেলারেই দেখা গিয়েছে আলিয়ার নাম রানি চ্যাটার্জী। সম্ভ্রান্ত বাঙালি পরিবারের মেয়ে। তবে পিকুর থেকে অনেকটাই আলাদা। আলিয়ার পরণে দেখা যাচ্ছে বিভিন্ন রঙের শাড়ি। ট্র্যাডিশনাল শাড়ি না হলেও অনেক দৃশ্যেই শাড়ি পরে দেখা যাচ্ছে আলিয়াকে, যা বাঙালি মেয়েদের পছন্দের পোশাক। কোনও দৃশ্যে রূপোলি গয়না পরতে দেখা যাচ্ছে আলিয়াকে, যা বাঙালি মেয়েদের পছন্দের। তবে কতটা বাঙালি হয়ে উঠলেন ভাট-কন্যা, তা সিনেমা মুক্তি পাওয়ার পরই বোঝা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+