পিকু-র তৃতীয় পোস্টারে : মিষ্টি হাসি মাখা দীপিকা, হতবাক বিগ বি!
সুজিত সরকারের পারিবারিক কমেডি ড্রামা ছবি পিকু-র তৃতীয় পোস্টারটি মুক্তি পেল। পোস্টারটি আমাদের মুগ্ধ করেছে। একইসঙ্গে ছবিটি নিয়ে দর্শকের কৌতুহলকে আরও একটু উস্কে দিয়েছে। কারণ একই পোস্টারে যেখানে মেয়ের মুখে খুশির হাসি, সেখানে বুড়ো বাবা একেবারে হতবাক। আর বাবা-মেয়ের সম্পর্কের এই বৈপরত্যই আকৃষ্ট করছে দর্শকদের।
পোস্টারটিতে দেখা যাচ্ছে মিষ্টি হাসি মেখে পিছন থেকে অমিতাভ বচ্চনকে জড়িয়ে ধরেছেন দীপিকা পাডুকোন। এদিকে অনস্ক্রিন মেয়ের এই আচরণে একেবারে হতবাক 'বৃদ্ধ' বিগ বি।

পিকুর একটার পর একটা পোস্টারে ছবির মজাদার এলিমেন্টগুলি বেশ বুদ্ধিদীপ্তভাবে তুলে ধরছেন ছবির নির্মাতারা। আর এর পিছনে নির্মাতাদের একটাই উদ্দেশ্য যাতে পিকু ও তার বাবাকে বলিউডের সেই চিরাচরিত বাবা-মেয়ের জুটির সঙ্গে তুলনা করে গুলিয়ে না ফেলে দর্শক। তারা নিজেদের প্রত্যেকটা পোস্টারে স্পষ্ট বোঝাতে চাইছে পিকু ও তার বাবা এবং তাদের সম্পর্ক এক্কেবারে আলাদা, এক্কেবারে অন্য স্বাদের।
এই ছবিতে দীপিকা পাডুকোন ও অমিতাভ বচ্চন ছাড়াও অভিনয় করেছেন ইরফান খান। পিকু ছবিটি আগামী ৮ মে মুক্তি পেতে চলেছে।












Click it and Unblock the Notifications