(ছবি) বিমানবন্দরে রেখা-দীপিকা পাশাপাশি! নজরই গেল না দীপিকার দিকে!
সম্প্রতি মুম্বই বিমানবন্দরে একসঙ্গে দেখা গেল বলউডের দুই প্রজন্মের দুই তারকাকে । একজন দীপিকা পাডুকোন, অন্যজন এভারগ্রীন রেখা। এদিন দুজনকে পাশাপাশি দেখে কে বলবে একজনের বয়স উনত্রিশ তো অন্যজন ষাটের গণ্ডি পেরিয়ে একষট্টির দিকে এগোচ্ছেন!
দীপিকা জনপ্রিয় অভিনেত্রীর পাশাপাশি সুপারস্টাইলিশও বটে। ক্যাজুয়াল পোশাকেও সবার নজর আকর্ষণ করতে পারেন দীপিকা। কিন্তু এদিন কিংবদন্তী এভারগ্রীন রেখা পাশে থাকায় কারও চোখ দীপিকার দিকে আর পৌছয়নি। ষাটের গণ্ডি পেরনো এই 'বৃদ্ধার' গ্ল্যামার ও লাস্যের কাছে আজকালকার নায়িকারা যে চুনোপুঁটি তা এদিন আরও একবার প্রমাণ হয়ে গেল।
যে কোনও অনুষ্ঠানেই কাঞ্জিভরম, গলাউঁচু ব্লাউড, টিপ, আর ভারি গয়নাই রেখার ট্রেডমার্ক। কিন্তু ওয়েস্টার্ন পোশাক ক্যারি করতেও যে তিনি সমান পারদর্শী তা এদিন দেখিয়ে দিয়েছেন এই দক্ষিণী।
এদিন ডেনিম লুকে দেখা গেল রেখাকে। ডেনিম ব্লু প্যান্টের সঙ্গে কালো টিশার্ট ও সাদা শ্রাগ, পায়ে রূপোলি ফাঙ্কি জুতো, চোখে রোদচশমা (যদিও রাতের বেলা)। কিন্তু রেখার স্টাইলে নতুন মাত্রা এনেছে তাঁর মাথার পাগড়ি। সাদা পাগড়ি বান্দানায় অনবদ্য রেখা।
তবে রেখা চিরকালই তাঁর স্টাইলিংয়ের জন্য পরিচিত। বিমানবন্দরে দীপিকার সঙ্গে রেখার ছবির পাশাপাশি রেখার পুরনো কিছু ফটোশুটের ছবি দেখে নিন নিচে ক্লিক করে।

দীপিকা-রেখা
মুম্বই বিমানবন্দরে একসঙ্গে দেখা গেল দীপিকা পাডুকোন ও কিংবদন্তী অভিনেত্রী রেখাকে।

সুপারস্টাইলিশ
দীপিকা ও রেখাকে ক্যাজুয়াল পোশাকে সুপারস্টাইলিশ দেখাচ্ছিল।

পোশাক
দীপিকার পরনে ছিল টেয়ার ডেনিম ও কালো রংয়ের টি। রেখার পরনে ডেনিম ব্লু প্যান্টের সঙ্গে কালো টিশার্ট ও সাদা শ্রাগ, পায়ে রূপোলি ফাঙ্কি জুতো, চোখে রোদচশমা (যদিও রাতের বেলা)। কিন্তু রেখার স্টাইলে নতুন মাত্রা এনেছে তাঁর মাথার পাগড়ি। সাদা পাগড়ি বান্দানায় অনবদ্য রেখা।

ক্যামেরাবন্দী
পাপারাৎজিদের ক্যামেরায় বন্দি হলেন রেখা ও দীপিকা।

রেখার স্টাইল
ষাটের গণ্ডি পেরনো এই 'বৃদ্ধার' গ্ল্যামার ও লাস্যের কাছে আজকালকার নায়িকারা যে চুনোপুঁটি তা এদিন আরও একবার প্রমাণ হয়ে গেল।

কাঞ্জিভরমে দীপিকার সঙ্গে
বলিউডের একটি অনুষ্ঠানে দীপিকারই সঙ্গে রেখা কিন্তু পরনে ওয়েস্টার্ন নয় একেবারে খাঁটি ভারতীয় পোশাক।

লাস্যময়ী
বাইজি চরিত্রে রেখা যত সুন্দর ফুটিয়ে তুলতে পারতেন পর্দায় কোনও অভিনেত্রীই সেভাবে তা করে দেখাতে পারেননি।

ফটোশুট
একটি পত্রিতার ফটোশুটে সুপার স্টাইলিশ রেখা।

ভিন্ন অবতারে
যে কোনও লুকই দারুণভাবে ক্যাকি করতে পারেন রেখা।

ফটোশুট
একবার পুজোসংখ্যায় একটি পত্রিকার জন্য এই ফটোশুট করেছিলেন রেখা।

লাস্যময়ী
অভিনেত্রী হিসাবে রেখার চোখে মুখে যৌন আবেদন ঠাসা ছিল। তাই রেখার জাদুতে বহু নামি দামি বলিউড ব্যক্তিত্বই আটকেছিলেন। এদের মধ্যে অমিতাভ বচ্চন অন্যতম। এমনকী শোনা যায় বয়সে অনেক ছোট অক্ষয় কুমারও রেখা রূপে আকৃষ্ট হয়েছিলেন।

দীপিকা ও রেখা
কে বলবে একজনের বয়স উনত্রিশ তো অন্যজন ষাটের গণ্ডি পেরিয়ে একষট্টির দিকে এগোচ্ছেন!

পরিবর্তন
সময়ের সঙ্গে সঙ্গে রেখার চেহারায় এসেছে আমুল পরিবর্তন। ছবিটি দেখলেই বুঝতে পারবেন।












Click it and Unblock the Notifications