একী! পরম-সৃজিত-আবিরের এই দৃশ্য এখন ভাইরাল

জোরকদমে চলছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'শাহজাহান রিজেন্সি' ছবির শ্যুটিং। ছবির সেট-এ একাধিক মজা , হইচই , হুল্লোড়ে ব্যস্ত ছবির তারাকারা।

জোরকদমে চলছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'শাহজাহান রিজেন্সি' ছবির শ্যুটিং। ছবির সেট-এ একাধিক মজা , হইচই , হুল্লোড়ে ব্যস্ত ছবির তারাকারা। সৃজিতের এই ছবির শ্যুটিং এর ফাঁকে উঠে এসেছে পরম ও আবিরকে নিয়ে পরিচালকের এক নতুন পোস্ট। যা আপাতত ভাইরাল।

একি! পরম-সৃজিত-আবিরের এই দৃশ্য এখন ভাইরাল

যে ছবিটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল , সেখানে দেখা যাচ্ছে এক বিছানায় রয়েছেন বাংলা চলচ্চিত্রের তনি নামী সেলেব। একদিকে আবির চট্টোপাধ্যায়, অন্যদিকে, পরমব্রত চট্টোপাধ্যায়। আর দুই তারকার মাঝে পরিচালক সৃজিত। ছবিটি পোস্ট করেন সৃজিত। পোস্ট-এ সৃজিত জানিয়ে দেন, রাতের শ্যুটি এর আগে আপাতত তাঁরা খানিকক্ষণ বিশ্রাম নিচ্ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় এই ছবি আসতেই তা নিয়ে শুরু হয়ে যায় হইচই। ছবিতে রিটুইট করেন পার্নো মিত্র। পার্নো মজা করে লেখেন.. ' আমি ও আমার বয়ফ্রেন্ডস?????!!!!..'

সৃজিতের এই ছবিটির হাত ধরে টলিউডের অনেক পুরনো সম্পর্কের সমীকরণ আবার পাল্টাতে শুরু করেছে। ছবির শ্যুটিং -এ দেখা গিয়েছে স্বস্তিকাকে, যাঁর সঙ্গে আগে সম্পর্ক ছিল সৃজিতের। উল্লেখ্য, স্বস্তিকার সঙ্গে একটা সময়ে সম্পর্ক ছিল পরমব্রতরও। আর সেই পরমব্রতও রয়েছেন 'শাহজাহান রিজেন্সি' ছবিতে। ছবির মাধ্যমে ঋতুপর্ণার সঙ্গে পেশাগত সম্পর্ক আবারও দৃঢ় হয়েছে পরিচালকের। সব মিলিয়ে 'শাহজাহান' রিজেন্সি ঘিরে আপাতত জমজমাট শ্যুটিং ফ্লোর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+