হাজির শাহরুখ থেকে শ্রীদেবী,শাহীদ,আইএফএফআই-এর উদ্বোধনী অনুষ্ঠান যেন চাঁদের হাট
গোয়ায় আয়োজিত আন্তর্জাতিক ফিল্ম ফেস্ট যেন চাঁদের হাট। ৪৮ তম এই চলচ্চিত্র উৎসবে এবছরের বাড়তি পাওনা ইরানি ছবি পরিচালক মাজিদ মাজিদি।
গোয়ায় আয়োজিত আন্তর্জাতিক ফিল্ম ফেস্ট যেন চাঁদের হাট। ৪৮ তম এই চলচ্চিত্র উৎসবে এবছরের বাড়তি পাওনা ইরানি ছবি পরিচালক মাজিদ মাজিদি।
উৎসবের সূচনায় হাজির ছিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী স্মৃতি ইরানি থেকে গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকর। গ্ল্যামারে মাতালেন বলিউড বাদশা শাহরুখ থেকে শ্রীদেবী। উদ্বোধনী অনুষ্ঠানের কিছু ঝলকের ছবি দেখে নেওয়া যাক।

ফিল্ম ফেস্ট ,গোয়া
গোয়ায় আয়োজিত ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবছর ২০০ টি ছবি দেখানো হবে। এই তালিকায় রয়েছে বিখ্যাত পরিচালক মাজাদির 'বিয়ন্ড দ্য ক্লাউডস' ছবিটি। যা প্রথমবার ভারতের ওপর আধারিত এই পরিচালকের কোনও ছবি।

ইন্ডিয়ান প্যানোরামার উদ্বোধন
ফিল্মে ফেস্ট-এ ইন্ডিয়ান প্যানোরামার উদ্বোধন করেন অভিনেত্রী শ্রীদেবী। নিজের ভাষণে এদিন ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তীদের শ্রদ্ধা জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ
ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে নজর কাড়েন একাই শাহরুখ। ভারতীয় চলচ্চিত্র নিয়ে তিনিও এদিন বেশ কিছু বক্তব্য রাখেন।

উপস্থিত স্মৃতি ইরানি
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী স্মৃতি ইরানি। তিনি ছাড়াও গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকরও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। এদিনের অনুষ্ঠানে স্মৃতির সঙ্গে খোশমেজাজে পাওয়া গেল শাহরুখকে।

হাজির শাহিদ কাপুর
'পদ্মাবতী' নিয়ে বিতর্কের মাঝেই এদিন গোয়ায় আয়োজিত ফিল্ম ফেস্ট-এ দেখা গেল অভিনেতা শাহিদ কাপুরকে। এদিন শাহিদ সংবাদিকদের জানিয়েছেন, পদ্মাবতী ছবিতে এমন কোনও কিছু নেই যা আপত্তিকর হতে পারে।

উপস্থিত ঈশান ও জাহ্নবী কাপুর
এদিনের অনুষ্ঠানে দেখা গেল শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টরকে। সঙ্গে ছিলেন তাঁর 'ধড়ক'-এর কোস্টার তথা শ্রীদেবী কন্যা জাহ্নবী। উল্লেখ্য , ইরানি পরিচালক মাজিদ মাজিদির ছবি 'বিয়ন্ড দ্য ক্লাউডস'-এ অভিনয় করেছেন ঈশান।

চাঁদের হাট
বিখ্যাত চলচ্চিত্রকার থেকে বলিউড ব্যক্তিত্বদের নিয়ে এদিন জমজমাট ছিল গোয়ার চলচ্চিত্র উৎসব। উপস্থিত মন্ত্রীদের পাশাপাশি সঙ্গীত পরিচালক এ আর রহমানকেও এদিন দেখা গিয়েছে অনুষ্ঠানে।












Click it and Unblock the Notifications