(ছবি) কেমনভাবে দুর্গাপুজো কাটাচ্ছেন বলিউড তারকারা?

কলকাতার পাশাপাশি যে মুম্বইয়ে ধুমধাম করেই দুর্গা পুজো পালিত হয় তা কারোরই অজানা নয়। আর মুম্বইয়ের দুর্গাপুজোর এই গ্ল্যামারে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলিউডের তারকাদের।[(ছবি) দুর্গাপুজো স্পেশ্যাল : সেলুলয়েডে দুর্গাপুজোর কিছু মুহূর্ত]

দুর্গা পুজো উপলক্ষে একেবারে ভারতীয় সাজে সেজে দুর্গাপুজোয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তারকারা। এদের মধ্যে অবশ্যই মুখোপাধ্যায় পরিবার তো রয়েইছে। অর্থাৎ জনপ্রিয় অভিনেত্রী কাজলের পরিবার। [(ছবি) দুর্গাপুজোর শুরুতে টলিউড অভিনেত্রীরা কে কেমন সাজলেন?]

একঝলকে দেখে নেওয়া যাক ২০১৬ দুর্গা পুজোয় বলিউড তারকাদের উপস্থিতি। [জন্মতারিখ মিলিয়ে জেনে নিন এই পুজোয় কোন রং-এর পোশাক আপনার পক্ষে শুভ!]

কাজল

কাজল

শনিবার ৮ অক্টোবর অর্থাৎ সপ্তমীর দিন লাল চেক শাড়িতে আলতো খোপায় একেবারে বাঙালি সাজে মণ্ডপে হাজির হয়েছিলেন কাজল। নিজের হাতে কাজ করলেন, প্রসাদ বিতরণ করলেন। সঙ্গে ছিলেন মা তনুজা এবং মেয়ে ন্যাসা ও ছেলে যুগ। [(ছবি) বলিউডের ১২ বাঙালি কন্যে, রূপে গুনে ১০০/১০০]

তনুজা

তনুজা

কাজলের সঙ্গে এদিন মণ্ডপে উপস্থিত ছিলেন কাজলের মা তনুজাও। হাসি ঠাট্টা আড্ডায় প্রাণ খুলে মজা করলেন পুজো মণ্ডপে। [ফের বাংলা ছবিতে তনুজা-সৌমিত্র জুটি! পরিচালক পরমব্রত]

আলিয়া ভট

আলিয়া ভট

মা দুর্গার আশীর্বাদ দিতে পুজো মণ্ডপে হাজির হয়েছিলেন অভিনেত্রী আলিয়া ভট। হাল্কা নীল রংয়ের কুর্তি পালাজো পোশাকে দারুণ লাগছিল আলিয়াকে। কাজলের ভাই তথা বলিউড পরিচালক আয়ান মুখোপাধ্যায়ের সঙ্গে মণ্ডপে এসেছিলেন আলিয়া।[(ভিডিও) ছবির সেটে মদ খেয়ে আলিয়াকে চুমু দিলেন বরুণ!]

সুস্মিতা সেন

সুস্মিতা সেন

প্রত্যেকবার শাড়ি পড়লেও এবারের পুজোয় এখনও শাড়ি পড়েননি সুস্মিতা সেন। তবে বেগুনি ও সাদা আনারকলি পোশাকে চোখ কাড়ছিলেন সুস্মিতা। দুই মেয়ে ঋনি এবং আলিসাকে নিয়ে দুর্গামায়ের আশীর্বাদ নেন সুস।

রণবীর কাপুর

রণবীর কাপুর

এই তালিকা থেকে বাদ জাননি বলিউডের জনপ্রিয় অভিনেতা রনবীর কাপুরও। মেরুন রংয়ের পাঞ্জাবিই ছিল রণবীর পুজোর স্টাইল স্টেটমেন্ট। মহা অষ্টমীর দিন বন্ধু আয়ান মুখোপাধ্যায়ের সঙ্গে মণ্ডপে বেশ কিছুক্ষণ সময় কাটান রনবীর। [(ছবি) রণবীর-ঐশ্বর্যের ঘনিষ্ঠ দৃশ্য দেখে হতাশ অভিষেক !]

আশুতোষ গোয়াড়েকর

আশুতোষ গোয়াড়েকর

সস্ত্রীক আশুতোষ গোয়াড়েকর উপস্থিত হয়েছিলেন দুর্গা পুজোর মণ্ডপে। মা দুর্গার আশীর্বাদ নেওয়ার পাশাপাশি খিচুড়িও ভোগও জমিয়ে খেলেন শালপাতালর থালায়।

বচ্চন পরিবার

বচ্চন পরিবার

দুর্গাপুজোয় শামিল বচ্চন পরিবার। মুম্বইয়ের রামকৃষ্ণ মিশন হাসপাতালের দুর্গাপুজোয় উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, অভিষেক, ঐশ্বর্য, শ্বেতা বচ্চন নন্দা এবং ছোট্ট আরাধ্যা।

অনু মালিক

অনু মালিক

জনপ্রিয় সঙ্গীত শিল্পী অনু মালিক মা দুর্গার আশীর্বাদ নেওয়ার জন্য পৌঁছে গিয়েছিলেন দেবী দুর্গার মণ্ডপে। বেশ অনেকটাই সময় তিনিও কাটিয়েছেন মণ্ডপে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+