সাত পাকে বাঁধা পড়লেন পাওলি, দেখুন জমজমাট বিয়ের আসরের ছবি

ধুমধাম করে হয়ে গেল পাওলি দামের বিয়ে। বিয়ের বিভিন্ন মুহূর্তের ছবি এক ঝলকে দেখে নেওয়া যাক।

টলি পাড়ায় একের পর এক বিয়ের সানাই বেজেই চলেছে। গৌরব ঋদ্ধিমার পর এবার আরেক তারকা বসলেন বিয়ের পিঁড়িতে। ধুমধাম করে হয়ে গেল পাওলি দামের বিয়ে। গুয়াহাটির ব্যবসায়ী অর্জুন দেবের সঙ্গে অগ্নি সাক্ষী রেখে বিয়ে করলেন অভিনেত্রী। কলকাতায় তাঁর বিয়ের কিছু বিশেষ মুহূর্ত ধরা পড়ল ক্যামেরায়।

বিয়ের বিভিন্ন মুহূর্তের ছবি এক ঝলকে দেখে নেওয়া যাক।

বিয়ের কনে পাওলি

বিয়ের কনে পাওলি

দিল্লির এক ডিজাইনারের নক্সায় তৈরি লাল টুকটুকে বেনারসির সঙ্গে ঐতিহ্যবাহী সোনার গয়নায় এদিন এক্কেবারে বাঙালি ঘরের কনেবউ হয়ে উঠেছিলেন পাওলি।

বর আসবে এখুনি

বর আসবে এখুনি

তখনও আসরে আসেননি পাওলির হবু বর অর্জুন দেব। তার আগেই চলছিল জোরদার ফটোসেশন।

সাত পাকে বাঁধা

সাত পাকে বাঁধা

অগ্নিকে সাক্ষী রেখে সমস্ত আচার মেনেই এদিন মনের মানুষ অর্দুনকে বিয়ে করলেন পাওলি।

অর্জুনকে হারিয়ে জিতলেন পাওলি!

অর্জুনকে হারিয়ে জিতলেন পাওলি!

বিয়ের সমস্ত আচারের মধ্যে একটি হল বর বড় না বউ বড়। আর সেই বাজি মাত করে দিয়েছেন পাওলিই। বর পক্ষকে হারিয়ে কনে পক্ষই এই আসর মাত করেছে!

কিছুটা ব্যস্ত

কিছুটা ব্যস্ত

এদিন তিনি আর অভিনেত্রী নন, এক্কেবারে বিয়ের কনে। আর বিয়ের কনের সমস্ত আচারের মধ্যে এদিন বেশ ব্যস্ত ছিলেন পাওলি।

খাতায় কলমে বিয়ে

খাতায় কলমে বিয়ে


বিয়ের আসরের মধ্যেই হয়ে গেল রেজিস্ট্রি ম্যারেজের পর্ব। সাদা পাঞ্জাবীতে অর্জুন আর লাল বেনারসি শাড়িতে পাওলিকে পাশাপাশি এদিন বেশ লাগছিল। এ মন্তব্য সমস্ত আমন্ত্রিতদের মুখে মুখে ফিরছিল।

 কে প্রথম.....!

কে প্রথম.....!

বিয়ের বিভিন্ন মুহুর্তের ছবির মধ্যে একটি ছবিতে ধরা পড়েছে পাওলি অর্জুনের একসঙ্গের এক মিষ্টি মুহুর্ত।

হাসির ঝলকে পাওলি

হাসির ঝলকে পাওলি

বিয়ের আসরেই পাওয়া গেল নববধূ পাওলির হাসির ঝলক। ক্যামেরাবন্দি সেই ছবিই ব্য়াখ্যা করে পাওলির মনের অবস্থা।

 গায়ে হলুদ

গায়ে হলুদ

বিয়ের দিন সকাল থেকেই আর চারপাঁচজন বাঙালি মেয়ের মত ব্যস্ত ছিলেন পাওলি দাম। গায়ে হলুদ থেকে নানা আচারের মাধ্যমে সম্পন্ন হয় বিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+