(ছবি) সলমনের ঘোষণা 'কখনও বিয়ে করব না'...কিন্তু কেন?

মুম্বই, ২৮ জুলাই : বাড়ির ছেলেটা বা মেয়েটার বিয়ে হল কিনা সে দিকে নজর না থাকলেও সুপারস্টার সলমন খানের বিয়ে হল কি হল না, কেন হল না, কার সঙ্গে হলে ভাল হত, কবেই বা হবে বিয়েটা, এমন হরেক চিন্তায় রাতের ঘুম ছুটেছে এমন বহু মানুষই রয়েছেন।তাদের রাতের ঘুম ফেরাতে সলমন অবশেষে জানিয়েই দিলেন, হয়তো তিনি আর বিয়ে করবেন না।

কিন্তু চিন্তা কী আর যায়? এখন তাঁদের প্রশ্ন কেন করবেন না সলমন বিয়ে। তা সলমন যে কথা জানিয়েছেন, তার সারমর্ম হচ্ছে, আপাতত বিয়ে করতে চান না সলমন। বরং সমাজেসেবার কাজেই মনোনিবেশ করতে চান তিনি। তার 'বিইঙ্গ হিউম্যান' প্রকল্পের মতো আরও বহু কাজ করতে চান সলমন।

সম্প্রতি একটি 'টক শো'-এ মনখোলা আলোচনা করেন সলমন। সলমন স্পষ্টই জানিয়ে দিয়েছেন ভবিষ্যতে ছবি পরিচালনা বা রাজনীতিতে যেতে চান না সলমন। বরং 'বিইঙ্গ হিউম্যান'-এর হাত ধরেই শিশুকল্যাণে কাজ করতে চান তিনি।

সঙ্গীতা বিজলানি থেকে ক্যাটরিনা, ঐশ্বর্য থেকে শুরু করে সম্প্রতি জ্যাকলিন। একাধিকবার বলিউড সুন্দরীদের প্রেমে পড়েছেন সলমন। আর তা মিডিয়ার প্রচারেও এসেছে বহুবার। কিন্তু তবু বিয়ের দিকে কখনও গড়ায়নি বিষয়গুলি। বরং প্রেমিকারা তাঁর জীবন থেকে বেরিয়ে নিজের নিজের জীবনে স্থায়ী হয়ে গিয়েছেন। তবে কী সেই ব্যাথা থেকেই বিয়েতে অরুচি সলমনের।

আসুন ছবিতে সলমনের প্রচারে আসা কিছু বিখ্যাত প্রেমের গপ্পো দেখে নিই।

সলমন-অ্যাশ

সলমন-অ্যাশ

সলমনের সবচেয়ে জনপ্রিয় প্রেমের সম্পর্কের মধ্যে অন্যতম হল তাঁর সঙ্গে প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাইয়ের সম্পর্ক। বর্তমানে অভিষেককে বিয়ে করে বচ্চন পরিবারের পুত্রবধু হলেও একটা সময় অ্যাশের সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন সলমন। এবিষয়ে দুজনের কেউই প্রকাশ্যে মুখ না খুললেও এটা ছিল সর্জনবিদিত গোপন খবর। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায়।

সলমন- লুলিয়া ভান্তুর

সলমন- লুলিয়া ভান্তুর

রোমানিয়ার এই সুন্দরী তরুণী লুলিয়া ভান্তুরের নামও জড়িয়েছিল সলমনের সঙ্গে। লুলিয়াকে সলমন বিয়ে করতে চলেছেন বলেও খবর রটে গিয়েছিল। কিন্তু আচমকাই লুলিয়া সলমনের জীবন থেকে ভ্যানিশ হয়ে যান।

সলমন-সঙ্গীতা বিজলানি

সলমন-সঙ্গীতা বিজলানি

সলমনের সঙ্গে প্রথম যে বলিউড সুন্দরীর নাম জড়ায় তিনি হলেন সঙ্গীতা বিজলানি। বর্তমানে ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারুদ্দিনের সঙ্গে সুখী জীবন কাটাচ্ছেন সঙ্গীতা। কিন্তু একটা সময় সলমন ও সঙ্গীতা অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। বহু জায়গায়, বহু অনুষ্ঠানে এই দুই তারকাকে একসঙ্গে দেখা যেত। কিন্তু এই সম্পর্কটি দীর্ঘস্থায়ী হয়নি।

সলমন-জ্যাকলিন

সলমন-জ্যাকলিন

সম্প্রতি সলমনের নয়া প্রেমিকা অভিযোগে অভিযুক্ত শ্রীলঙ্কা সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজ। সম্প্রতি এক অনুষ্ঠানে জ্যাকলিনকে জ্যাকলিন ফার্নান্ডেজ খান বলে সম্বোধন করেছিলেন সলমন। আর তা নিয়েই শুরু হয় জল্পনা। তবে কি জ্যাকলিনকেই বিয়ে করতে চলেছেন সলমন? কিন্তু এ খবর প্রচারে আসার ১ দিনের মাথাতেই সলমন জানিয়ে দেন তিনি বিয়ে করতে চান না।

সলমন-জরিন খান

সলমন-জরিন খান

ক্যাটরিনার পর ক্যাটরিনারই- 'লুক আ লাইক' জরিনের সঙ্গে নাম জড়িয়েছিল সলমন খানের। সে সম্পর্ক টেকেনি বেশিদিন। সমালোচকদের অনেকের কথায়, নিজের ছবি বীর-এ প্রচারের একটি অংশ ছিল জরিন।

সলমন খান- সোমি আলি

সলমন খান- সোমি আলি

পাকিস্তানের সাংবাদিক থেকে বলিউডে সফর সোমি আলির। আর তারই মাঝে সলমনের সঙ্গে আলাপ। দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। দুজনকে মানাতোও বেশ। কিন্তু সলমনের মদের প্রতি আশক্তি সোমির অপছন্দ ছিল। আর সেই বিষয়ই সাংবাদিক সম্মেলনে বলার পরই শেষ হয়ে যায় সোমি ও সলমনের সম্পর্ক।

সলমন খান-স্নেহা উল্লাল

সলমন খান-স্নেহা উল্লাল

ঐশ্বর্য রাইয়ের সঙ্গে ভীষণ সামঞ্জস্য ছিল স্নেহা উল্লালের। 'লাকি' ছবিতে স্নেহাকে প্রমোট করায় সলমন ও স্নেহার সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয় বিনোদন দুনিয়ায়। কিন্তু এই সম্পর্কের গুঞ্জনে আদৌ কোনও সত্যতা ছিল না কি জানা যায়নি।

সলমন-ক্যাটরিনা কাইফ

সলমন-ক্যাটরিনা কাইফ

ঐশ্বর্যর সঙ্গে 'ব্রেক আপ' হয়ে যাওয়ার পরে সলমনের সবচেয়ে উল্লেখযোগ্য সম্পর্ক তৈরি হয়েছিল ক্যাটরিনা কাইফের সঙ্গে। আর সে সম্পর্ক ভালই চলছিলও। কিন্তু প্রেমের সম্পর্কে যে সলমন সবসময়ই দুর্ভাগা তা আরও একবার প্রমাণ হল ক্যাটরিনার ক্ষেত্রেও। রণবীরের সঙ্গে সম্পর্ক তৈরি হল ক্যাটের। আর পথ থেকে সরে গেলেন সলমন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+