(ছবি) বলিউডের বিখ্যাত তারকাদের প্রথম উপার্জন মূল্য

মুম্বই, ১৬ জুন : অভিনয় হোক বা বহুজাতিক সংস্থায় চাকরি, ব্যবসা হোক বা সরকারি চাকরি, পারিশ্রমিক বা বেতন আমাদের কাজের ক্ষেত্রে যে অন্যতম প্রধান প্রেরণা তা নিয়ে দ্বিমত নেই। আর সেই কারণেই জীবনের প্রথম উপার্জন সবসময়ই মধুর স্মৃতিতে রয়ে যায়।

বলিউড তারকারাও এর অন্যথা নয়। বর্তমানে যাঁরা কোটি কোটি টাকা এক একটি ছবি থেকে উপার্জন করেন তাঁদের কাছেও তাঁদের প্রথম উপার্জন সংখ্যার দিক থেকে অনেক অনেক কম হলেও তা অতি মূল্যবান। আসুন কিছু বলিউড তারকাকে দেখে নেওয়া যাক, যাঁরা আজ খ্যাতির শীর্ষে পৌছলেও আর্থিক দিক থেকে শুরু টা ছিল বেশ নড়বড়ে। এমন কিছু তারকা যাদের প্রথম উপার্জন শুনলে বিস্ময়ে চকিত হবেন।

জন আব্রাহাম

জন আব্রাহাম

ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র-য় চাকরি করে প্রথম ১১,৮০০ টাকা বেতন পেয়েছিলেন জন। এখনও সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চালু রেখেছেন। জনের কথায় এর ফলেই আজও তাঁর পা মাটিতেই রয়েছে।

হৃতিক রোশন

হৃতিক রোশন

বাবা হৃতিক রোশনের হাত মাথার উপর থাকায় কখনও টাকার জন্য চিন্তা করতে হয়নি ডুগ্গুকে। তবুও প্রথম ছবিতে অভিনয় করে ১০০ টাকার বেশি হাতে পাননি হৃতিক। আর ওই টাকা খেলনা গাড়ি কেনার কাজেই লাগাতেন তিনি।

অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন

কলকাতার একটি জাহাজ সংস্থায় কাজ দিয়ে জীবনের শুরু করেছিলেন বলিউডের শাহেনশা। প্রথমে ৫০০ টাকা মাসিক বেতন পেতেন বিগ বি।

শাহরুখ খান

শাহরুখ খান

বলিউডে শুধুমাত্র যে হিট ছবির বাদশা শাহরুখ তাই নয়, কোটি কোটি টাকা অনায়াসে ওড়ানোর সামর্থ্য রাখেন এই তারকা অভিনেতা। কিন্তু শুরুটা এত মসৃণ ছিল না। অনুষ্ঠান তত্ত্বাবধায়ক হিসাবে কাজ করতেন তিনি। অনুষ্ঠান পিছু ওই মেরে কেটে ৫০ টাকা পেতেন।

প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া

প্রথম পেশাদার মডেল হিসাবে ৫০০০ টাকা পেয়েছিলেন পিগি চপস। সে টাকার একটা পয়সাও খরচ করেননি নিজে। পুরো টাকাটাই তুলে দিয়েছিলেন মা-বাবার হাতে।

অক্ষয় কুমার

অক্ষয় কুমার

বর্তমানে ৬৫ মিলিয়ন ডলারের মালিক অক্ষয় একসময়ে ব্যাংককের একটি রেস্তোরাঁয় রাধুনি ও ওয়েটার হিসাবে কাজ করতেন। সর্বসাকুল্যে মাস গেলে আয়া হতো ১৫০০ হাজার টাকার মতো।

ইমরান হাসমি

ইমরান হাসমি

৭ বছর বয়সে প্রথম বিজ্ঞাপন করেছিলেন 'গুডনাইট'-এর জন্য। আর তার জন্য পেয়েছিলেন ২৫০০ টাকা।

ধর্মেন্দ্র

ধর্মেন্দ্র

বড়পর্দায় ধর্মেন্দ্রর আত্মপ্রকাশ দিল ভি তেরা হাম ভি তেরে ছবি দিয়ে। কিন্তু কখনও বলতে দ্বিধা করেন না যে প্রথম ছবির জন্য পেয়েছিলেন মাত্র ৫১ টাকা।

রোহিত শেঠি

রোহিত শেঠি

জনপ্রিয় পরিচালক রোহিত শেঠি এখন ইউথ আইকন। কোটিপতি এই তারকা নব্বইয়ের দশকে ফুল ওউর কাঁটে ছবিতে সহকারি পরিচালক হিসাবে কুকু কোহলির সঙ্গে কাজ করেছিলেন। আর তখন উপার্জন হয়েছিল ৩৫ টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+