Kirron Kher Love Story: কিরণ খেরের সঙ্গে মাত্র ছয় বছরের মধ্যেই বিচ্ছেদ? জানেন প্রথম স্বামী কে?
Kirron Kher Love Story: বলিউডের অন্যতম পরিচিত মুখ কিরণ খের! শুধু সিনেমা জগতেই নয়, রাজনীতিতেও নিজের জায়গা শক্ত করেছেন অভিনেত্রী। এমনকি একাধিক রিয়েলেটি শো'তেও বিচারক হিসাবে দেখা যায় কিরণ খেরকে। সবসময়ের হাসিখুশি একটি চরিত্র।
তবে বেশ কয়েক মাস ধরে জটিল অসুখে ভুগছিলেন অভিনেত্রী (Kirron Kher) । তবে কি অসুখ তা সরকারি ভাবে অভিনেত্রীর পরিবার থেকে কিছু জানানো হয়নি। তবে শোনা যায় ক্যান্সারের মতো ব্যাধিতে আক্রান্ত কিরণ খের। যদিও এখন অনেকটাই সুস্থ তিনি।

তবে অভিনেত্রীর দীর্ঘ কর্মজীবনে একাধিক ভালো সুপারহিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। তবে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন মোটেই সুখকর (Kirron Kher Love Story) ছিল না। অনুপম খেরের সঙ্গে দীর্ঘ সংসার করলেও প্রথম সংসার সুখের হয়নি কিরণ খেরের কাছে। আজও অনেকের কাছে সে বিষয়টি অন্ধকারের। এই প্রতিবেদনে তেমনই বেশ কিছু তথ্য তুলে ধরা হল।
কিরণ খের এবং অনুপমের ( Kirron Kher-Anupam Kher Love Story) জুটি দর্শকদের বেশ পছন্দের। তবে কিরণের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে অভিনেত্রী ব্যবসায়ী এবং ফিল্ম ফাইনেন্সার গৌতম বেরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পড়াশুনা করতে করতেই অ্যাকটিং করতে শুরু করেন অভিনেত্রী। এবং সিনেমা জগতেই কেরিয়ার তৈরি করবেন তা কার্যত স্থির করে ফেলেছিলেন। আর সেই লক্ষ্য নিয়েই ১৯৮০ সালে মুম্বইতে আসেন অভিনেত্রী। এবং তাঁর আলাপ গৌতমের সঙ্গে হয়।

সুন্দরী কিরণকে দেখেই প্রেমে পাগল হয়ে যান গৌতম বেরী। এবং তাদের মধ্যে মিষ্টি একটা সম্পর্ক (Kirron Kher Love Story) তৈরি হয়। দুজনের ১৯৭৯ সালে বিয়ে করার সিদ্ধান্ত নেন। কিছুদিনের মধ্যে তাদের জীবনে একটি কন্যা আসে। তাঁর নাম সিকন্দর। কিন্তু বেশদিন সুখ সহ্য হল না। সংসারে ব্যাপক অশান্তি শুরু হয়। পরিস্থিতি এমন জায়গাতে পৌছয় যে বিয়ের ছয় বছরের মধ্যেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন কিরণ এবং গৌতম। ১৯৮৫ সালে দুনের ডিভোর্স হয়ে যায়।

আর এরপরেই অনুপম খেরের সঙ্গে পরিচয় হয় কিরণের। এবং ধীরে ধীরে দুজনের সম্পর্ক তৈরি হয়। ১৯৮৫ সালে তাঁরা বিয়ে করেন। যদিও এই বিয়ে টিকে গিয়েছে। আজও দুজনে খুশির সংসার করছেন। অনুপম খের এবং কিরণ খেরে জিবনে কোনও সন্তান নেই। কিন্তু দুজনে মিলে সিকন্দরকে মানূষ করেছেন। যে কিনা অভিনেত্রীর প্রথম স্বামীর সন্তান। সিকন্দরের সঙ্গে অনুপম খেরের নাম ভালো ভাবে জুড়ে গিয়েছে। সম্ভবত এজন্যেই কিরণ এবং অনুপম কোনও সন্তান নেননি বলে শোনা যায়।












Click it and Unblock the Notifications