গোল্ডেন গ্লোব রেড কার্পেটে চমক 'সোনালি' প্রিয়াঙ্কার

এবারের গোল্ডেন গ্লোব আওয়ার্ডের রেড কার্পেটে, নিজের 'গোল্ডেন' ফ্যাশন স্টেটমেন্টে তাক লাগিয়ে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া।

এবারের গোল্ডেন গ্লোব আওয়ার্ডের রেড কার্পেটে, নিজের 'গোল্ডেন' ফ্যাশন স্টেটমেন্টে তাক লাগিয়ে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সোস্যাল মিডিয়া এখন তাঁর সোনালি রঙের পোশাকের পাশাপাশি গোল্ডেন গ্লোবে তাঁর উপস্থিতি নিয়েও বেশ সরগরম। শুধু তাই নয়, ৭৪তম গোল্ডেন গ্লোবে পুরস্কার বিতরণীর আসরে আন্তর্জাতিক তারকা বিলি বব থর্নটনের হাতে পুরস্কার তুলে দেন কোয়ান্টিকো খ্যাত প্রিয়াঙ্কা।

পুরস্কার প্রদান মঞ্চে প্রিয়াঙ্কার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন জেডি মরগ্যান। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন লিওনার্দো দি ক্যাপ্রিও, বেন আফলেকের মতো হলিউড তারকারা। যদিও সব কিছুকে ছাপিয়ে গিয়েছে পিগি চপসের ফ্যাশন স্টেটমেন্ট।

গোল্ডেন গ্লোব রেড কার্পেটে চমক 'সোনালি' প্রিয়াঙ্কার

আন্তর্জাতিক মানের এই মঞ্চে উপস্থিতি যে প্রিয়াঙ্কার কাছে কতটা গুরুত্বের বিষয়, তা তাঁর সোস্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া থেকেই বোঝা যায়। চৌত্রিশ বছর বয়সী এই প্রাক্তন বিশ্ব সুন্দরী যে এখনও যে তাঁর মোহে অনেকেরই নজর আটকে রাখতে পারেন, তা তাঁর এই উপস্থিতির খবরের থেকেই স্পষ্ট। কিছুদিন বাদেই 'বে ওয়াচ' নামে হলিউড ফিল্মে তাঁকে দেখা যাবে। নিজের সোস্যাল সাইটে সে কথা জানিয়ে প্রিয়াঙ্কা লিখেওছেন- তিনি গোল্ডেন গ্লোবে বে ওয়াচের প্রতিনিধিত্ব করছেন।

এযাবৎকাল বলিউডি নায়িকাদের মধ্যে প্রিয়াঙ্কা অবশ্যই প্রথম সারির সেই নায়িকা যিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন। যদিও তাঁর ঘাড়ে নিঃশ্বাস ফেলার মতো ক্ষমতা রাখেন আরেক বলিউড সেনসেশন দীপিকা পাড়ুকোনও। এক্সএক্সএক্স খ্যাত এই দক্ষিণী সুন্দরী বিনোদনের আন্তর্জাতিক মঞ্চে পা রেখেই উঠে আসেন খবরের শিরোনামে।

তবুও এমা অ্যাওয়ার্ডসে তাঁর ফ্যাশন ফান্ডা নিয়ে সমালোচনা কিছু কম হয়নি। গোল্ডেন গ্লোবের আফটার পার্টিতে উপস্থিত ছিলেন দীপিকাও। যদিও তাঁর লেমন ইয়েলো গাউন ছাপিয়ে যেতে পারেনি প্রিয়াঙ্কার সোনালি গাউনকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+