ময়ূরের সঙ্গম ব্যাখ্যায় বিচারপতি, পাল্টা যা বললেন বলিউডের এই দুই নায়িকা
রাজস্থান হাইকোর্টের বিচারপতি মহেশ চন্দ্র শর্মা বলেছেন, ময়ূর যৌন সংসর্গে লিপ্ত হয় না। এই ঘটনা জানার পর প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউডের দুই অভিনেত্রী টুইঙ্কল খান্না ও সোনাক্ষী সিনহা।
ময়ূরের সঙ্গম তত্ত্ব নিয়ে বৃহস্পতিবার গোটা ইন্টারনেট দুনিয়া তোলপাড় হয়েছে। ময়ূর ব্রহ্মচারী, এমনটাই দাবি করেছেন রাজস্থান হাইকোর্টের বিচারপতি মহেশ চন্দ্র শর্মা। তিনি বলেছেন, ময়ূর যৌন সংসর্গে লিপ্ত হয় না। এরা আজীবন ব্রহ্মচারী থাকে। ময়ূরের চোখের জল পান করে ময়ূরী গর্ভবতী হয়। এই কারণেই ময়ূরের পেখমও ভগবান শ্রীকৃষ্ণ এইজন্য লাগিয়েছেন।
এই ঘটনা সামনে আসার পর থেকেই স্যোশাল মিডিয়া উত্তাল হয়েছে। আম জনতা থেকে শুরু করে সেলেবসরা সকলেই প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। আর সকলেই রীতিমতো হাসি-ঠাট্টায় মেতেছেন।

বলিউড অভিনেত্রী টুইঙ্কল খান্না ফ্রান্সে ছুটি কাটাতে গিয়েছেন। এই খবর জানার পরে টুইট করে লিখেছেন, এই ঘটনা জানার পরে বাড়িতে থাকাটা মিস করছি। এরপরে পিতা রাজেশ খান্নার সিনেমার একটি বিখ্যাত ডায়লগ ঠাট্টার আকারে বলেন। টুইঙ্কল বলেন, "যখন ময়ূরের মুড খারাপ থাকে তখন সে ময়ূরীকে কী বলে? পুষ্পা আই হেট টিয়ার্স।"
অভিনেত্রী সোনাক্ষী সিনহাও ময়ূর ব্রহ্মচারী ও যৌন সংসর্গ করে না, এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। বলেছেন, কেউ একজন বলেছেন ময়ূর যৌন মিলন করে না। চোখের জল পান করে তারা গর্ভধারণ করে। এই কথা শুনে মাথা খারাপ হওয়ার জোগাড়। টিভি অভিনেত্রী শ্রুতি শেঠও এই বিষয়টি নিয়ে মজা করতে ছাড়েননি। বলেছেন ইন্টারনেটে এই বিষয় নিয়ে জোর চর্চা চলছে। কে এমন লোককে বিচারপতি বানাল? ফলে সবমিলিয়ে ঠাট্টা-তামাশা অব্যাহতই রয়েছে।












Click it and Unblock the Notifications