Me Too:কাঠগড়ায় বাঙালি পরিচালকের বিরুদ্ধে ! মুখ খুললেন অভিনেত্রী পায়েল
'মি টু' ঝড় এখনও অব্যাহত বলিউডে। ক্রমেই একাধিক তারকার নাম উঠে আসছে এই তালিকায়। বলিউডের বহু নামী সেলেবর এই নিয়ে মুখ খুলেছেন। এবার মুখ খুললেন অভিনেত্রী পায়েল রোহতগী।
'মি টু' ঝড় এখনও অব্যাহত বলিউডে। ক্রমেই একাধিক তারকার নাম উঠে আসছে এই তালিকায়। বলিউডের বহু নামী সেলেবর এই নিয়ে মুখ খুলেছেন। এবার মুখ খুললেন অভিনেত্রী পায়েল রোহতগী। তিনি অভিযোগ তুলেছেন বলিউডের অন্যতম সফল বাঙালি পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।

পায়েলের দাবি, দিবাকর তাঁকে অশ্লীল প্রস্তাব দিয়েছিলেন একটি ছবির শ্যুটিং এর অংশ হিসাবে। পায়েল জানিয়েছেন, তাঁর বাড়িতে একটি পেশাগত কারণে আসেন দিবাকর। তারপর কথাবার্তার মধ্যে দিবাকর পায়েলকে শার্ট তুলতে বলেন বলে অভিযোগ পায়েলের। সেই সময় পায়েল পাল্টা বক্তব্য়ে তা প্রতিহত করে বলেন, 'থাপ্পড় খাওয়ার ইচ্ছে আছে কি?' এক সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন অভিনেত্রী পায়েল রোহতগী।

পায়েল জানিয়েছেন, সেই ঘটনার পর থেকে অডিশনের জন্য কল আর পাননি দিবাকরের কাছ থেকে। সেই সময় ভয় পেয়ে কোনও পুলিশি অভিযোগ জানাননি বলে দাবি পায়েলের। তবে এখন পায়েল চাইছেন তাঁর বক্তব্যের প্রেক্ষিতে ব্যবস্থা নিক সিন্টা অর্থাৎ 'সিনে আর্টিস্ট অ্যাসোসিয়েশন।'












Click it and Unblock the Notifications