গোল্ডেন গ্লোব পুরস্কারে জায়গা করে নিল পায়েল কাপাডিয়ার ছবি

ভারতীয় চলচ্চিত্র নির্মাতা পায়েল কাপাডিয়া তার যুগান্তকারী চলচ্চিত্র 'অল উই ইমাজিন অ্যাজ লাইট' দিয়ে ইতিহাস গড়লেন। ৮২ তম গোল্ডেন গ্লোব পুরস্কারে মর্যাদাপূর্ণ সেরা পরিচালক বিভাগে মনোনীত হয়েছে পায়েল কাপাডিয়ার এই ছবি। এই প্রথম কোনো ভারতীয় পরিচালককে এই বিভাগে স্বীকৃতি দেওয়া হল। একই সাথে সেরা অ-ইংরেজি ছবির তালিকাতেও জায়গা করে নিয়েছে কানজয়ী এই ছবি। আর এই ভাবেই আন্তর্জাতিক প্রশংসা অর্জন করে চলেছে 'অল উই ইমাজিন অ্যাজ লাইট'।

গোল্ডেন গ্লোব মনোনয়ন গতকাল অর্থাৎ ৯ ডিসেম্বর অভিনেতা মিন্ডি কালিং এবং মরিস চেস্টনাট দ্বারা ঘোষণা করা হয়েছে। কাপাডিয়ার পাশাপাশি, সেরা পরিচালক বিভাগে অন্যান্য মনোনীতদের মধ্যে রয়েছে 'এমিলিয়া পেরেজ'-এর জন্য জ্যাক অডিয়ার্ড, 'অ্যানোরা'র জন্য শন বেকার, 'কনক্লেভ'-এর জন্য এডওয়ার্ড বার্গার, 'দ্য ব্রুটালিস্ট'-এর জন্য ব্র্যাডি করবেট এবং 'দ্য সাবস্ট্যান্স'-এর জন্য কোরালি ফার্গেট।

'অল উই ইমাজিন অ্যাজ লাইট' একটি অসাধারণ পুরষ্কার সিজন দিয়ে যাচ্ছে। সম্প্রতি, ছবিটি নিউইয়র্ক ফিল্ম ক্রিটিক সার্কেল পুরস্কারে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র জিতেছে এবং মে মাসে কান চলচ্চিত্র উৎসবে মর্যাদাপূর্ণ 'গ্র্যান্ড প্রিক্স' অর্জন করেছে। সাইট অ্যান্ড সাউন্ড ম্যাগাজিন দ্বারা বছরের সেরা চলচ্চিত্র হিসাবেও মনোনীত হয়েছিল এই ছবি। যা 'আনোরা', 'লা চিমেরা', এবং 'হার্ড ট্রুথস' এর মতো চলচ্চিত্রগুলির সাথে টপ ফাইভ-এর তালিকা ভাগ করে নিয়েছিল।

ছবিতে কানি কুসরুতি, দিব্যা প্রভা, এবং ছায়া কদম অভিনয় করেছেন এবং মুম্বাইয়ের প্রেম, আকাঙ্ক্ষা এবং একাকীত্বের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে ছবিটিতে। এটি দুই মালয়ালি নার্স, প্রভা এবং অনু এবং তাদের বন্ধু পার্বতীর জীবনের গল্প। ব্যস্ত শহরের ল্যান্ডস্কেপে কীভাবে সম্পর্কের জটিলতা বৃদ্ধি পায়, তাই সুন্দরভাবে প্রকাশ করা হয়েছে পায়েল কাপাডিয়ার এই ছবিতে।

এমন নয় যে ছবিটি কোনও সমালোচনার মুখে পড়েনি, তবে তা স্বত্ত্বেও পেয়েছে শ্রেষ্ঠত্বের সম্মান। 'অল উই ইমাজিন অ্যাজ লাইট' দেশের প্রতিনিধিত্ব করার জন্য ভারতের সরকারী অস্কার কমিটি দ্বারা নির্বাচিত হয়নি, তার পরিবর্তে কিরণ রাও-এর 'লাপাতা লেডিস'কে বেছে নেওয়া হয়েছে। কিন্তু তা স্বত্ত্বেও আন্তর্জাতিক ক্ষেত্রে দখল ধরে রাখলো এই ভারতীয় ছবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+