সুশান্ত কাণ্ডে নতুন মোড়, কোয়ারেন্টাইনে পাঠানো হল পাটনার এসপি বিনয় তিওয়ারিকে, নিন্দা নীতীশ কুমারের

সুশান্ত কাণ্ডে নতুন মোড়, কোয়ারেন্টাইনে পাঠানো হল পাটনার এসপি বিনয় তিওয়ারিকে, নিন্দা নীতীশ কুমারের

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত নিয়ে ক্রমশঃ জল ঘোলাটে হচ্ছে। বিশেষ করে যখন এই একই মামলার তদন্তে নেমেছে বিহার ও মুম্বই পুলিশ। গত ১৪ জুন অভিনেতার ঝুলন্ত দেহ মুম্বইযের বাড়ি থেকে উদ্ধার হওয়ার পর এই মামলার তদন্তে নামে বান্দ্রা পুলিশ। অন্যদিকে কিছুদিন পরই অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ এনে ৬ পাতার এফআইআর দায়ের করেন সুশান্তের বাবা কে কে সিং। বিহার পুলিশ তদন্তের জন্য মুম্বই আসে এবং এই মামলার তদন্ত শুরু করে। অন্যদিকে তাদের সাহায্যের জন্য বিহারের শীর্ষ পুলিশ আধিকারিক বিনয় তিওয়ারি মুম্বই পৌঁছালে, তাঁকে বিএমসির নিয়মানুযায়ী কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হয়। যা নিয়ে নিন্দা করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

তদন্তে আসা এসপিকে কোয়ারেন্টাইনে পাঠানো হল

তদন্তে আসা এসপিকে কোয়ারেন্টাইনে পাঠানো হল

জানা গিয়েছে, মুম্বইয়ে নিজের দলকে তদন্তে সহায়তা করার জন্য পাটনার এসপি বিনয় তিওয়ারি রবিবার মুম্বইয়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাঁকে কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হয়। বিএমসির পক্ষ থেকে এ বিষয়ে টুইট করে বলা হয়, ‘‌মুম্বই বিমানবন্দরের আন্তঃদেশীয় যাত্রীদের বর্তমান নির্দেশিকা অনুযায়ী পাটনার এসপি বিনয় তিওয়ারিকে কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হল।'‌ বিএমসির এই সিদ্ধান্তে বিশাল বিতর্কের সৃষ্টি হয়।

বিহার ডিজিপির টুইট

বিহার ডিজিপির টুইট

তবে বিএমসির পক্ষ থেকে কোয়ারেন্টাইনে পাঠানোর পর কোনও টুইট করা হয়নি বা জানানো হয়নি। জানা গিয়েছে, বিহার ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডে রবিবার অভিযোগ করে জানান যে বিহার পুলিশের নেতৃত্বাধীন তিওয়ারিকে মুম্বই কর্পোরেশন জোর করে কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিয়েছে। পাণ্ডে কোয়ারেন্টাইনের স্ট্যাম্প দেওয়া তিওয়ারির হাতের ছবি দিয়ে টুইটে লেখেন, ‘‌আইপিএস অফিসার বিনয় তিওয়ারি মুম্বই পৌঁছান রবিবার পাটনা থেকে, মুম্বইয়ে তাঁর দলকে সহযোগিতা করার জন্য। কিন্তু আজ রাত ১১টা নাগাদ বিএমসির কর্মকর্তারা তাঁকে জোর করে কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেয়।'‌ এরপরই বিএমসি নড়েচড়ে বসে। তিনি আরও বলেন, ‘তিওয়ারির অনুরোধ সত্ত্বেও ‌তাঁকে আইপিএস মেসে জায়গা দেওয়া হয়নি বরং তাঁকে গোরেগাঁওয়ের কোনও একটি গেস্ট হাউসে রাখা হয়েছে।'‌ জানা গিয়েছে, ১৫ অগাস্ট পর্যন্ত তিওয়ারিকে কোয়ারেন্টাইনে থাকতে হবে।

 নীতীশ কুমারের নিন্দা

নীতীশ কুমারের নিন্দা

এই ঘটনায় বিএমসির তীব্র নিন্দা করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি জানান যে বিএমসি এই পদক্ষেপ নিয়ে ঠিক করেননি। তিনি এও জানিয়েছেন যে এই বিষয়টা রাজনৈতিক নয়। নীতীশ কুমার বলেন, ‘‌বিহারের ডিজিপি মুম্বইয়ের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। যেটাই হয়ে থাকুক না কেন তাঁর (‌বিনয় তিওয়ারি)‌ সঙ্গে, সেটা ঠিক নয়। এটা কোনও রাজনৈতিক বিষয় নয়। বিহার পুলিশ শুধুমাত্র তাদের কর্তব্য করছিল।'‌

নিন্দা করেন সুশান্তের বোনও

নিন্দা করেন সুশান্তের বোনও

বিএমসির এই পদক্ষেপের তীব্র নিন্দা করেন সুশান্তের বোন শ্বেতা সিং কীর্তিও। বিহার পুলিশ আধিকারিককে কোয়ারেন্টাইনে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে বিএমসিকে কটাক্ষ করে তিনি বলেন,

‘‌কী?‌ এটা সত্যিই হয়েছে?‌ কীভাবে একজন কর্তব্যে থাকা অফিসারকে কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিতে পারে?‌ জাস্টিস ফর সুশান্ত।'‌ এর আগে তিনি সুশান্ত কাণ্ডে বিচার চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও লিখেছিলেন।

সুশান্তের মৃত্যু তদন্ত নিয়ে লড়াই চলছে দু’‌রাজ্যের পুলিশের

সুশান্তের মৃত্যু তদন্ত নিয়ে লড়াই চলছে দু’‌রাজ্যের পুলিশের

গত ১৪ জুন মৃত্যু হয় সুশান্ত সিং রাজপুতের। এরপর থেকে ঘটনার তদন্ত শুরু করে মুম্বই পুলিশ। কিন্তু হঠাৎই এই তদন্তের মোড় ঘুরে যায় অন্যদিকে, যখন সুশান্তের বাবা অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিহার পুলিশের কাছে। তদন্তের স্বার্থেই বিহার পুলিশ গত বুধবার মুম্বইয়ে পৌঁছায় এবং ঘটনার তদন্ত শুরু করে। বিহার পুলিশের তদন্তেই উঠে আসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য যা মুম্বই পুলিশ এতদিনের তদন্তেও বের করতে পারেনি। গত মাসে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিযেছিলেন যে মুম্বই পুলিশ সঠিক দিকেই তদন্ত চালাচ্ছে। যদিও বিহার পুলিশের হস্তক্ষেপের পরই ইডিও এই ঘটনার তদন্তে নেমেছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+