OTT প্লাটফর্মে কোনও আপত্তিকর-অশ্লীল দৃশ্য দেখানোতে না সংসদীয় কমিটি

OTT প্লাটফর্মে কোনও আপত্তিকর বিষয় -অশ্লীল কিছু দেখানো যাবে না! অ্যামাজন, Disney Hotstar, Zee5 সহ দেশের একাধিক OTT প্লাটফর্মকে বার্তা দিল সংসদীয় কমিটি। ভারতীয় সংস্কৃতিকে সম্মান জানিয়ে যাতে কনটেন্ট তৈরি করা হয় সে ব্যাপারে সতর্ক করা হয়েছে।

Disney Hotstar, Zee5 সহ দেশের সমস্ত OTT প্লাটফর্মকেই এই বিষয়ে বার্তা সংসদীয় কমিটি দিয়েছে বলে জানা গিয়েছে। সম্প্রতি সংসদীয় কমিটির সামনে উপস্থিত হয়েছিলেন একাধিক OTT প্লাটফর্মের শীর্ষ আধিকারিকরা। সংসদের ওই কমিটির চেয়ারপার্সন হলেন শিবসেনা সংসদ প্রতাপ রাও যাদব।

আপত্তিকর-অশ্লীল দৃশ্য দেখানোতে না সংসদীয় কমিটি

এছাড়াও রয়েছেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা শত্রুঘ্ন সিনহাও রয়েছে ওই কমিটিতে। রয়েছেন সিনেমা জগতের একাধিক প্রতিনিধি। OTT প্লাটফর্মে ব্যবহৃত ভাষা এবং দৃশ্য নিয়ে একাধিকবার প্রশ্ন উঠছে। এছাড়া প্রশ্ন উঠেছে পাইরেসি নিয়েও। সাংসদ কার্তিক চিদম্বরম, পাইরেসি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার কথা বলেন।

সংসদীয় কমিটি ওই OTT প্লাটফর্মগুলির কাছে জানতে চেয়েছে ভারত থেকে তাদের কত টাকা আয় হয়! এবং কত টাকা দেশের মধ্যে বিনিয়োগ করা হয় এই ব্যাপারে খুব শীঘ্রই OTT প্লাটফর্মগুলিকে লিখিত আকারে সংসদীয় কমিটিকে জবাব দেওয়ার কথা বলা হয়েছে।

গত সপ্তাহ তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের সচিব অপুর্ব চন্দ্র একটি অনুষ্ঠানে গিয়ে বলেন, ২০২১ সালে একটি নিয়ন্ত্রণ পদ্ধতি চালু করা হয়েছিল। আর তাতে OTT প্লাটফর্মগুলি খুশি এবং ভালো ভাবে কাজ করতে পারছে বলেও উল্লেখ করা হয়েছে সচিবের বক্তব্যে।

একাধিক সিনেমা এখন ওটিটিতে দেখা যাচ্ছে

এই সেক্টরটি যাতে আরও বেশি করে উন্নত করে সে বিষয়েও কথা বলেন। ওই আধিকারিক জানিয়েছেন, নিয়ন্ত্রণ পদ্ধতি সঠিক ভাবে মেনে চলতে হবে। কনটেন্টের ভাষা কিংবা মান নিয়োগ নিয়েও ভাবনা চিন্তা করার কথা বলা হয়েছে।

বলে রাখা প্রয়োজন, একাধিকবার OTT প্লাটফর্মগুলির দৃশ্য নিয়ে প্রশ্ন উঠছে। অনেক সময়েই নিয়ম মানা হচ্ছে না বলেও অভিযোগ সামনে আসছে। সেখানে দাঁড়িয়ে সংসদিয় কমিটির এহেন উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ। তবে এই বিষয়ে আরও রাশ ধরার প্রসঙ্গও সংসদীয় কমিটির আলোচনাতে উঠে এসেছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+