টেলি অভিনেতা সুশান্তের সঙ্গে কাজ করতে চাননি পরিণীতি, দাবি অনুরাগ কাশ্যপের

প্রয়াত অভিনেতা সুশান্তের সঙ্গে কাজ করতে চাননি পরিণীতি চোপড়া। এমনটাই দাবি করেছেন পরিচালক অনুরাগ কাশ্যপ। এক সাক্ষাতকারে অনুরাগ জানিয়েছেন যে সুশান্তের তাঁর পরিচালিত ছবি '‌হাসি তো ফসি’‌তে কাজ করার কথা ছিল এবং সেই কারণে পরিচালক পরিণীতি চোপড়ার কাছে গিয়েছিলেন, যাতে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেন। যদিও পরিণীতি জানিয়েছিলেন যে তিনি কোনও টেলিভিশন অভিনেতার সঙ্গে কাজ করবেন না।

টেলি অভিনেতা সুশান্তের সঙ্গে কাজ করতে চাননি পরিণীতি


অনুরাগ বলেন, '‌সুশান্তের ওই ছবিটি করার কথা ছিল (‌হাসি তো ফসি)‌ এবং আমরা এই ছবির জন্য অভিনেত্রীও খুঁজে নিয়েছিলাম। আমরা পরিণীতা চোপড়ার কাছে এ জন্য যাই। কিন্তু পরিণীতা বলেন যে তিনি কোনও টেলিভিশন অভিনেতার সঙ্গে কাজ করবেন না। তো আমরা তাঁকে সুশান্ত সিং কে, তিনি কাই পো চে করেছিলেন, পিকে করেছিলেন বলেও জানাই। এবং হাসি তো ফাসির সময় তিনি একেবারেই টেলিভিশন অভিনেতা ছিলেন না। পরিণীতা এরপর সুশান্তের সঙ্গে যশরাজ ব্যানারে শুদ্ধ দেশি রোম্যান্সে কাজ করেন এবং তাঁকে যশরাজ থেকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসা করা হয় যে তিন কেন সুশান্তের সঙ্গে হাসি তো ফসি করেননি কিন্তু এই ছবিটা করলেন?‌’‌

পরিণীতি হাসি তো ফাসি সিদ্ধার্থের বিপরীতে করেছিলেন এবং শুদ্ধ দেশি রোম্যান্স করেন সুশান্তের সঙ্গেই। আরও একটি সাক্ষাতকারে অনুরাগ জানিয়েছিলেন যে সুশান্ত বলিউডের বিগ ব্যানারে কাজ করতে চেয়েছিলেন এবং তাই তিনি যশরাজ ফিল্মস ও ধর্মা প্রোডাকশনকে বেছে নেন। অনুরাগ এও দাবি করেন যে তিনি সুশান্তকে দু’‌টি ছবির প্রস্তাবও দেন কিন্তু তিনি না করে দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+