এবার বিয়ের পিঁড়িতে পরিণীতি চোপড়া! কী গুঞ্জন বলিউডে

দিদি প্রিয়াঙ্কার দেখাদেখি এবার কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া?

দিদি প্রিয়াঙ্কার দেখাদেখি এবার কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া? পিগি চপসের সঙ্গে নিক জোনাসের বিয়েতে চুটিয়ে আনন্দ করেছেন পরিণীতি। সেই বিয়ের রেশ কাটতে না কাটতেই এবার পরিণীতির বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়েছে।

পরিণীতির বিয়ে!

মুম্বই মিরর-এর রিপোর্ট অনুযায়ী পরিণীতি খুব শীঘ্রই বয়ফ্রেন্ড চরিত দেশাইয়ের সঙ্গে বিয়ে করে করতে চলেছেন বলে কানাঘুষো টিনসেলটাউনে।

চরিতের সঙ্গে

চরিতের সঙ্গে

প্রিয়াঙ্কার বিয়ের পার্টিতে গ্রুপ ছবিতেও পরিণীতির ঠিক পিছনে দেখা গিয়েছে চরিতকে। যার সঙ্গে গত বছ থেকেই পরিণীতির প্রেম নিয়ে গুঞ্জন চলছে। তবে পরী কখনও সেই সম্পর্ককে স্বীকার করেননি।

চার বছরের আলাপ

চার বছরের আলাপ

২০১৬ সালে ওয়ার্ল্ড ট্যুরে দুজনের দেখা হয়। তারপরই প্রেম গাঢ় হয় বলে ঘনিষ্ট মহলে খবর। চরিত আগে করণ জোহরের ধর্ম প্রোডাকশনে কাজ করতেন। এখন যশরাজ ফিল্মসে কাজ করেন।

কে এই চরিত

কে এই চরিত

২০১২ সালে মুক্তি পাওয়া হৃত্বিক রোশন ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত অগ্নিপথ সিনেমায় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে কাজ করেছেন চরিত। খুব তাড়াতাড়ি নিজের প্রেমের সম্পর্ক খোলাখুলি জানিয়ে বিয়ের পিঁড়িতে পরী বসতে চলেছেন বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+