Parineeti Chopra-Raghav Chadha Wedding: নৌকায় আসবে বারাত, বোনের বিয়েতে কেন আসতে পারলেন না প্রিয়াঙ্কা চোপড়া

বিয়ের অনুষ্ঠান শুরুর মুখে। উদয়পুর প্যালেস হোটেলে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি। আর কয়েকঘণ্টার মধ্যেই বারাত নিয়ে বেরিয়ে পড়বেন রাঘব চড্ডা। কনের পরিবারেও চলছে শেষ মুহূুর্তের তোর জোর। অতিথিরা আসতে শুরু করে দিয়েছেন। তবে প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস উপস্থিত থাকতে পারবেন না বিয়ের অনুষ্ঠানে।

আগেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত না থাকার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। রবিবার সকালে তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট সেই সম্ভাবনা আরও নিশ্চিত করেছে। পরিণীতি চোপড়ার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে হলে আজ সকােলই তাঁর উদয়পুর পৌঁছনোর কথা ছিল। কিন্তু সকালে প্রিয়াঙ্কার ইনস্টা পোস্টে দেখা গিয়েছে তিনি ক্যালিফোর্নিয়ার একটি ফার্মে ঘুরে বড়াচ্ছেন।

Parineeti Chopra-Raghav Chadha Wedding

মেয়ে মালতি এবং দেওরের সঙ্গে গিয়েছেন ক্যালিফোর্নিয়ার ফার্মে। তাতেই স্পষ্ট যে পরিণীতি চোপড়ার বিয়ের অনুষ্ঠানে থাকছেন না দিদি প্রিয়াঙ্কা চোপড়া। তবে দিল্লিতে এনগেজমেন্ট অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি। প্রিয়াঙ্কা চোপড়া না থাকলেও থাকছেন তাঁর মা মধু চোপড়া এবং তাঁর ভাই সিদ্ধার্থ চোপড়া।

এদিকে উদয়পুরো জোর কদমে শুরু হয়ে গিয়েছে বিয়ের অনুষ্ঠান। অতিথিরাও হাজির হতে শুরু করে দিয়েছেন। সানিয়া মির্জা, হরভজন সিং থেকে শুরু করে তাবর রাজনৈতিক েনতা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। বিকেল চারটেয় শুরু হবে ফেরে। নাইনটিসের থিমে হবে পার্টি। বারাত আসবে নৌকা করে। পুরো পরিকল্পনা একেবারে সাজানো রয়েছে।

ধাপে ধাপে সেগুলি শুরু হয়ে যাবে। উদয়পুর লেক প্যালেস এবং লীলা প্যালেস বুক করা হয়েছে বিয়ের জন্য। সেই সঙ্গে বুক করা হয়েছে মহারাজা স্যুইটও। এই স্যুইটের এক রাতের ভাড়া ১০ লক্ষ টাকা। আজই সাত ফেরের পর সন্ধে সাড়ে ৬টা নাগাদ হবে বিদায়ী। তারপরে রাত সাড়ে ৮টা থেকে হবে রিসেপশন। ডিজাইনার মণীশ মলহোত্রার পোশাকে সাজছেন পরিণীতি চোপড়া। রাঘব চড্ডারও পোশাক ডিজাইন করেছেন মণীশ মলহোত্রা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+