Parineeti Chopra-Raghav Chadha Wedding: সব্যসাচী নয়, কোন ডিজাইনারে পোশাকে সাজবেন পরিণীতি-রাঘব জেনে নিন
বিয়ের পোশাকের ক্ষেত্রে তারকাদের সবচেয়ে বেশি পছন্দের সব্যসাচীর পোশাক। প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের পোশাকও ডিজাইন করেছিলেন সব্যসাচী। কিন্তু পরিণীতির আবার পছন্দ অন্যরকম। তিনি মণীশ মলহোত্রার ডিজাইন বেশি পছন্দ করেন।
রোকা অনুষ্ঠানে মণীশ মলহোত্রার ডিজাইন করা পোশাক পরেছিলেন পরিণীতি চোপড়া এবং রাঘব চড্ডা। শোনা যাচ্ছে বিয়ের পোশাকও নাকি মণীশ মলহোত্রা ডিজাইন করছেন। যদিও এই নিয়ে এখনও কোনও মন্তব্যই করেননি কেউ। রোকা সেরিমনিতে পার্ল হোয়াইট থিমে নিজের পোশাক এবং রাঘব চড্ডার পোশাক ডিজাইন করিয়েছিলেন পরিণীতি চোপড়া।

খুব একটা রঙিন জিনিস পছন্দ নয় পরিণীতির। সেকারণে রোকার মতোই ছিমছাম বিয়ের পোশাক নাকি রাখতে চেয়েছেন তিনি। বিয়ের পোশাকেও জমকালো রং নয় প্যাস্টেল শেডেই রাখছেন তিনি। সেই সঙ্গে বিয়ের আসরে যাঁরা যোগ দেবেন তাঁদেরও সেই থিমের পোশাক পরার অনুরোধ জানানো হয়েছে।
ইতিমধ্যেই দিল্লি থেকে উদয়পুরে পৌঁছে গিেয়ছেন পরিণীতি চোপড়া এবং আপ সাংসদ রাঘব চড্ডা। যাঁরা বিয়ের অনুষ্ঠানে থাকবেন তাঁরাও পৌঁছতে শুরু করেছেন। আগামীকাল সকাল ১০টা থেকে শুরু হয়ে যাবে বিয়ের অনুষ্ঠান। ইতিমধ্যেই দিল্লিতে হয়ে গিয়েছে মেহেন্দি অনুষ্ঠান। রাঘব চড্ডার বাড়িতে পাঠের আয়োজনও করা হয়েছিল। উদয়পুরের দুটি প্যালেস হোটেল ইতিমধ্যেই সেজে উঠেছে। বুক করা হয়ে িগয়েেছ মহারাজা স্যুইটও। যার প্রতিদিনের ভাড়া ১০ লক্ষ টাকা।












Click it and Unblock the Notifications