Parineeti Chopra-Raghav Chadha Marriage: কেন পরিণীতির বিয়েতে থাকতে পারলেন না প্রিয়াঙ্কা জানালেন মধু চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া নেই বোন পরিণীতি চোপড়ার বিয়েতে। তাই নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। অনেকেই বলতে শুরু করেছিলেন পিগি চপস কি তাহলে পরিণীতির সঙ্গে দূরত্ব তৈরি করতে চাইছেন। আসল সত্যিটা অবশেষে প্রকাশ করলেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া।
মেয়ে বিয়েতে উপস্থিত থাকতে না পারলেও মধু চোপড়া কিন্তু আগা গোড়াই পরিণীতির বিয়েতে উপস্থিত ছিলেন। মেহেন্দি, সঙ্গীত সব অনুষ্ঠানেই তাঁকে দেখা গিয়েছে। অনেকেই আশা করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং তাঁর বর নিক জোনাস আসবেন বিয়ের অনুষ্ঠানে। কিন্তু শেষবেলায় প্রিয়াঙ্কা ইনস্টা পোস্টে ইঙ্গিত মেলে তিনি উপস্থিত থাকতে পারবেন না।

প্রিয়াঙ্কার মা জানিয়েছেন তাঁর মেয়ে কাজের জন্যই পরিণীতির বিয়েতে উপস্থিত থাকতে পারেননি। যদিও ইনস্টা পোস্টে দেখা গিয়েছে পরিণীতির বিয়ের দিন নিকের ভাইয়ের সঙ্গে মেয়ে মালতিকে নিয়ে ক্যালিফোর্নিয়ার কোনও ফার্ম হাউসে ঘুরছেন তিনি। যদিও পরিণীতির বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা। সেখানে মেয়ে মালতি এবং স্বামী নিক জোনাসকে সঙ্গে নিয়েই এসেছিলেন তিনি।
রবিবার উদয়পুরে হয়েছে পরিণীতি চোপড়া এবং রাঘব চড্ডার বিয়ের অনুষ্ঠান। উদয়পুরের লেক প্যালেস হোটেল এবং উদয়পুরের লীলা প্যালেস হোটেলে বসেছিল বিয়ের আসর। দিল্লির মুখ্যমন্ত্রী অবরিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান উপস্থিত ছিলেন বিয়ের অনুষ্ঠানে। সানিয়া মির্জা, হরভজন সিং সহ একাধিক অভিনেতাকে দেখা গিয়েছে অনুষ্ঠানে উপস্থিত থাকতে।
আজই দিল্লিতে ফিরছেন নবদম্পতি। তাঁরা দিল্লিতে এবং মুম্বইয়ে দুটি রিসেপশন দেবেন। দিল্লিতে মূলত রাঘব চড্ডার পরিচিতদের নিয়ে হবে রিসেপশন। তাতে রাজনৈতিক জগতের ব্যক্তিত্বদের উপস্তিতি থাকবে বেশি। আর দ্বিতীয়টি হবে মুম্বইয়ে। সেখানে পরিণীতি চোপড়া তাঁর বলিউডের বন্ধুদের আমন্ত্রণ জানাবেন।












Click it and Unblock the Notifications