Parineeti Chopra-Raghav Chadha Marriage: অনুরাগীদের রাতভর অপেক্ষা করিয়ে সকালে বিয়ের ছবি শেয়ার রাগনীতির

রাতভর অধীর অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। কখন বিয়ের ছবি প্রকাশ্যে আসবেষ অবশেষে সকালে নিজের ইনস্টা পোস্টে বিয়ের ছবি প্রকাশ করলেন বলি অভিনেত্রী পরিনীতি চোপড়া। বিয়ের সাতটি ছবি প্রকাশ করেছেন তিনি। তাতে জয়মালা থেকে শুরু করে সাত ফেরে সব ছবি প্রকাশ করেছেন তিনি।

আপ সাংসদ রাঘব চড্ডাকে বিয়ে করেছেন পরিণীতি চোপড়া। রাজস্থানের উদয়পুরে বসেছিল বিয়ের আসর। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সহ বলিউডের একাধিক তারকা উপস্থিত ছিলেন বৈঠকে। একেবারে গোপনীয়তা এবং জেড প্লাস ক্যাটাগোরির নিরাপত্তায় বিয়ের আয়োজন করা হয়েছিল।

Parineeti Chopra-Raghav Chadha Marriage

পরিণীতি চোপড়ার বিয়েতে উপস্থিত থাকতে পারেননি প্রিয়াঙ্কা চোপড়া। এই নিয়ে অনেকেই জল্পনা শুরু করেছিলেন। বোনের বিয়ে এড়িয়ে যাচ্ছেন তিনি। যদিও প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া এবং ভাই সিদ্ধার্থ চোপড়া উপস্থিত ছিলেন বিয়ের অনুষ্ঠানে। বোনের বিয়ের ছবি দেখার পরেই শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।

উদয়পুর থেকে আজই দিল্লিতে ফিরে আসার কথা তাঁদের। দুই জায়গায় রিসেপশন দেবেন তাঁরা। প্রথম রিসেপশনটি হবে দিল্লিতে। সেখানে আপ সাংসদ রাঘব চড্ডার অতিথিরাই থাকবেন সেখানে। আবার মুম্বইয়ে আরও একটি রিসেপশন দেবেন তাঁরা। সেখানে সাধারণত পরিণীতি চোপড়ার বলিউডের পরিচিতরা উপস্থিত থাকবেন।

ইনস্টাগ্রামে পরিণীতি চোপড়া আর রাঘব চড্ডার বিেয়র ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে গিয়েছে। গতকাল বিয়ে হয়েছে তাঁদের। রাতে একটি ছবি প্রকাশ্যে এসেছিল ঠিকই কিন্তু সেটি বিয়ের আসরের ছবি ছিল না। বিয়ের পর রিসেপশনের ছবি ছিল। সেখানে হালকা গোলাপী পোশাকে সিঁদুর পরে দেখা গিয়েছে পরিণীতি চোপড়াকে। পাশে কালো কোট পরে দাঁড়িয়েছিলেন রাঘব চড্ডা।

পরিণীতি চোপড়ার বিয়ের পোশাক ডিজাইন করেছেন তারকা ডিজাইনার মণীশ মলহোত্রা। হালকা গোলাপি প্যাস্টেল শেডের পোশাক পরেছেন দম্পতি। খুব বেশি জাঁক জমক নেই হালকা ফুলের সাজে সেজেছিলেন তাঁরা। বরমালা ছিল সাদা গোলাপের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+