Parineeti Chopra-Raghav Chadha Married: বিবাহ অভিযান সম্পন্ন, আজই দিল্লি ফিরছেন রাগনীতি
শুভবিবাহ সম্মন্ন। এখনও নবদম্পতির ছবি প্রকাশ্যে আনেননি তাঁরা। তবে নব বিবাহিত পরিণীতি চোপড়াকে নিেয় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁদের নতুন নাম দেওয়া গয়েছে রাগনীতি।
আজই নবদম্পতি দিল্লিেত ফিরছেন।
কখন তাঁরা বিমানবন্দরে পৌঁছন েসই অপেক্ষায় রয়েছেন পাপারাৎজিরা। সূত্রের খবর দুই জায়গায় রিসেপশনের আয়োজন করা হয়েছে। একটি দিল্লিতে আর একটি মুম্বইয়ে। দিল্লিতে রাঘব চড্ডার পরিিচত দের নিয়ে হবে রিসেপশন। আর মুম্বইয়ে মূলত আমন্ত্রিতদের তালিকায় থাকবেন পরিণীতি চোপড়ার পরিচিতরা।

গতকাল রাজস্থানের উদয়পুরে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান সেরেছেন পরিণীতি চোপড়া এবং রাঘব চড্ডা। বলি অভিনেত্রীর বিয়েতে একদিকে যেমন হাজির হয়েছিলেন বলিপাড়ার একািধক তারকা। তেমনই আপ সাংসদ রাঘব চড্ডার আমন্ত্রণে সারা দিয়ে বিয়ের আসরে উপস্থিত হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জােবর মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সহ তাবর রাজনৈতিক নেতারা।
গত ৩ দিন ধরে চলেছে রাজস্থানের উদয়পুরে বিয়ের অনুষ্ঠান। উদয়পুর লেক প্যালেস হোটেল এবং উদয়পুর লীলা প্যালেস হোটেলে বিয়ের আয়োজন করা হয়েছিল। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানিয়া মির্জা এবং হরভজন সিংও। করণ জোহরেরও উপস্থিত থাকার কথা ছিল কিন্তু তিনি পারিবারিক কারণে উপস্থিত থাকতে পারেননি। আবার প্রিয়াঙ্কা চোপড়াও উপস্থিত ছিলেন না অনুষ্ঠানে।
মণীশ মলহোত্রার ডিজাইন করা পোশাকে সেজেছিলেন বর কণে। সকাল থেকে বিয়ের অনুষ্ঠান শুরু হলেও পাপারাৎজিরা ছবি তুলতে পারেননি। কড়া নিরাপত্তা এবং গোপনীয়তার মধ্যে বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত কোনও আমন্ত্রিতেরও ছবি প্রকাশ্যে আনার অনুমতি ছিল না। তবে বিয়ের পর রাতের রিসেপশনের একটি ছবি নবদম্পতি প্রকাশ করেছেন। সেটি ছাড়া আর কোনও ছবি তিনি প্রকাশ্যে আনেননি।












Click it and Unblock the Notifications