Parineeti Chopra: গোলাপী চূড়া হাতে কালো মনোকিনিতে সুইমিং পুলে ডুব, হানিমুনের আগেই গার্লস ট্রিপে পরিণীতি
একের পর এক বলিউডে ট্রেন্ড তৈরি করছেন পরিণীতি চোপড়া। হালকা রঙের বিয়ের পোশাক থেকে শুরু করে বিয়ের পরেই কাজে ফেরা। এবার হানিমুনের আগে গার্লস ট্রিপে দেখা গেল পরিণীতি চোপড়াকে। ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, নট ইন হানিমুন।
মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছেন পরিণীতি। তবে বিয়ের পর হানিমুন নয় গার্লস ট্রিপে গিয়েছেন পরিণীতি চোপড়া। নিজের মনোকিনি পরা ছবি পোস্ট করেেছন পরিণীতি। ছবির কার্টসি হিসেবে ননদের নাম দিয়েছেন তিনি। মলদ্বীপে গার্লস ট্রিপে গিয়েছেন পরিণীতি চোপড়া।

একের পর এক ট্রেন্ড সেট করে চলেছেন পরিণীতি চোপড়া। সাধারণ বিয়ের পর বড় করে রিসেপশন দিয়ে থাকেন বলি তারকারা। কিন্তু পরিণীতি চোপড়া সেরকম কিছুই এখনও করেননি। রাজস্থানের উদয়পুরে লীলা প্যালেসে বিয়ে হয়েছিল। সেখানে ঘনিষ্ঠ আত্মীয়দের আমন্ত্রণ জানিয়েছিলেন রাঘব চড্ডা এবং পরিণীতি চোপড়া। বিয়ের পর সোজা দিল্লিতে পৌঁছে গিয়েছিলেন তিনি।
দিল্লিতে শ্বশুরবাড়িতেও তাঁর আপ্যায়ণে একেবারে অন্য ধারা দেখা গিেয়ছে। সেখানে পরিণীতিতে বরণ করতে দেখা গিয়েছে তাঁর স্বামী রাঘব চড্ডাকে। তার কয়েকদিনের মধ্যেই পরিণীতি চোপড়া মুম্বইয়ে চলে এসেছিলেন। সেখানে নিজের কাজে যোগ দিেয়ছিলেন। অন্যান্য বলি তারকারা যেখানে বিয়ের পরেই হানিমুনে উড়ে যান। সেখানে একেবারে অন্য পথে হেঁটেেছন পরিণীতি।
কয়েকদিন আগে ল্যাকমে ফ্যাশন উইকে হাঁটতে দেখা গিয়েছে পরিণীতি চোপড়াকে। পার্ল হোয়াইট শাড়িতে শো স্টপার হয়েছিলেন তিনি। সদ্যবিবাহিত তাই কপালে চওড়া সিঁদুর হাতে গোলাপী চূড়া ছিল। তাই পরেই ব়্যাম্প ওয়াক করেন পরিণীতি চোপড়া। তারপরেই আবার মলদ্বীপে ছুটি কাটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যেসময় হানিমুনে যাওয়ার কথা সেসময় তিনি গার্লস ট্রিপে গিয়েছেন। বলিউডে আবারও নতুন ট্রেন্ড সেট করেছেন তিনি।












Click it and Unblock the Notifications