অর্জুনের জেদ সাংঘাতিক! কেন এমন বললেন পরিণীতি,সত্যিটা ধরা পড়ল ভিডিও-তে

অভিনেতা অর্জুন কাপুরের প্রথম বলিউড ফিল্ম ছিল 'ইশকজাদে'। ছবিতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া।

অভিনেতা অর্জুন কাপুরের প্রথম বলিউড ফিল্ম ছিল 'ইশকজাদে'। ছবিতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। সেই থেকে এই অভিনেতা অভিনেত্রীর বন্ধুত্ব বেশ ভালো। আবার দু'জনকে অনস্ক্রিন দেখা যেতে চলেছে 'নমস্ত ইংল্যান্ড' ছবিতে।

অর্জুনের জেদ সাংঘাতিক! কেন এমন বললেন পরিণীতি,সত্যিটা ধরা পড়ল ভিডিও-তে

ছবির শ্যুটিং নিয়ে এমনিতেই ব্যস্ত অর্জুন ও পরিণীতি চোপড়া। ছবির শ্যুটিং এর জন্য তাঁদের দু'জনকে কখনও লন্ডন তো কখনও পাঞ্জাব উড়ে যেতে হচ্ছে। শ্যুটিং ঘিরে চলছে মাজা মশকরাও। এরই মধ্যে এক ভিডিও প্রকাশ করলেন পরিণীতি । যেখানে দেখা যাচ্ছে অর্জুনকে শ্যুটিং এর ফাঁকে ঠেলে সরানোর চ্যালেঞ্জ নিয়ে ফেলেছেন অভিনেত্রী। নিজের গায়ের সমস্ত ক্ষমতা দিয়েই তা করার চেষ্টা করে চলেছেন তিনি। কিন্তু তাতেও একচুলও টালাতে পারেননি অভিনেত্রী।

পরিণীতি ভিডিও পোস্ট করে লিথেছেন দিন দিন বাড়ছে 'বাবা(অর্জুনকে এই নামে ডাকেন পরিণীতি)'-র গোঁয়াড়তুমি -জেদ। তবে একবার আমি সফল হবই। উল্লেখ্য, ভিডিও-তে দেখা যাচ্ছে অর্জুন আর পরিণীতি বেশ খোশ মেজাজে পরিচালক বিপুল শাহের সঙ্গে সময় কাটাচ্ছেন শ্যুটিং এর ফাঁকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+