অর্জুনকে নিয়ে রেগে আগুন পরিণীতি! শ্যুটিং এর ফাঁকে কী হয়েছিল,দেখুন ভিডিও

বিপুল শাহের 'নমস্তে ইংল্যান্ড' ছবির শ্যুটিং ঘিরে ব্যাপক ব্যস্ত অর্জুন ও পরিণীতি চোপড়া। ছবির একটি গানের দৃশ্যের জন্য বিভিন্ন দেশে সফররত পরিণীতি ও অর্জুন। সঙ্গে রয়েছে ফিল্মের গোটা টিম।

বিপুল শাহের 'নমস্তে ইংল্যান্ড' ছবির শ্যুটিং ঘিরে ব্যাপক ব্যস্ত অর্জুন ও পরিণীতি চোপড়া। ছবির একটি গানের দৃশ্যের জন্য বিভিন্ন দেশে সফররত পরিণীতি ও অর্জুন। সঙ্গে রয়েছে ফিল্মের গোটা টিম। একটি গানের জন্য খরচ হচ্ছে ৫.৫ কোটি টাকা। আর এই গানের শ্যুটিং ঘির জোরকদমে চলছে পরিণীতি আর আরজুনের খুনসুটি! পরিণীতির অভিযোগ শ্যুটিং সেট-এ কার্যত তাঁকে অত্যিষ্ট করেন অর্জুন!

অর্জুনকে নিয়ে রেগে আগুন পরিণীতি! শ্যুটিং এর ফাঁকে কী হয়েছিল,দেখুন ভিডিও

'ইশকজাদে' জুটি পরিণীতি আর অর্জুন কাপুরকে ফের দেখা যেতে চলেছে পর পর দুটি ছবিতে ।'সন্দীপ পিঙ্কি ফরার' আর 'নমস্তে ইংল্যান্ড' এই দুটি ছবির শ্যুটিং এ র ফাঁকে ব্যাপক মাজা , হইচইয়ের আমেজে রয়েছেন দুই তারকা। 'নমস্তে ইংল্যান্ড' ছবির গান 'তু মেরি ম্যায় তেরা'-র শ্যুটিং-এ ঢাকা, ব্রাসেলস, ফ্রান্স, লন্ডনে শ্যুটিং করছেন দুই তারকা। আর শ্যুটিং এর ফাঁকে চলছে দেদার আনন্দ। শ্যুটিং এর এক ফাঁকে অর্জুন আর পরিণীতি এক একটি লঞ্চে ছিলেন । সেখানে পরিণীতি কিছু একটা বলতে যাচ্ছিলেন আর , সেই সময়ে পরিণীতিকে মজার ছলে ধাক্কা দেন অর্জুন! গোটা ঘটনার ভিডিও পোস্ট করেন পরিণীতি। আর মজার ছলে অভিযোগ করেন, যে অর্জুনের বিরুদ্ধে। ভিডিওতে দেখা যাচ্ছে যে অর্জুনের খুনসুটিতে কতটা রেগে গিয়েছিলেন পরিণীতি!

উল্লেখ্য, জাভেদ আখতারের লেখা এই গানটির শ্যুটিং হচ্ছে বিশ্বের ১৮ থেকে ২০ টি জায়গায়। আর সেই শ্যুটিং এর ফাঁকে পরিণীতি-অর্জুনের হইচইয়ে মত্ত গোটা সেট। পরিচালক বিপুল শাহ বলছেন, অর্জুন আর পরিণীতির সম্পর্ক টম অ্যান্ড জেরির মত। আর সেই সম্পর্কের রসায়ন ফিল্মে ফুটে উঠবে। আপাতত অর্জুন আর পরিণীতির ভক্তরা মুখিয়ে রয়েছেন ছবির মুক্তির জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+