মে মাসেই দিল্লিতে বাগদান সারবেন রাঘব-পরিণীতি! খবরে উচ্ছ্বসিত ভক্তরা
দীর্ঘ প্রতীক্ষার অবসান! জানা গিয়েছে, ১৩ মে দিল্লিতে বাগদান সারতে চলেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা। তাঁরা ডেটিং করেছেন বলেও কিছু গুজব ছড়িয়েছে। যদিও তাঁদের বাগদান হওয়ার খবর পেয়ে খুব হয়েছেন অনুগামীরা।
যদিও এখন পরিনীতি বা রাঘব তাঁদের বিয়ের নিয়ে কোনও রকম কিছু জানাননি। ২২ মার্চ তাঁরা একসঙ্গে ডিনারও গিয়েছিলেন বলে খবর রটেছিল। তবে এখানেই শেষ নয়, তাঁরা নাকি পরের দিন দুপুরে লাঞ্চের জন্য আবারও নাকি দেখা করেছিলেন। আবার অভিনেত্রীকে আঙুলে আংটিও পড়তে দেখা গেছে।

জানা গিয়েছিল, রাঘবের সঙ্গে পরিণীতিকে দু’দিন দেখা গিয়েছিল মুম্বইয়ের একটি নামী রেস্তোরাঁতে। পরিণীতি ও রাঘবকে খুব ক্যাজুয়াল লুকেই দেখা গেছে। জানা যাচ্ছে লন্ডনে একসঙ্গে পড়াশোনা করার সময় তারা একে অপরের ভালো বন্ধু হয়ে উঠেছেন। অনেক অনুগামীদের মতে, তবে কী পরিণীতির জীবনে এসেছে নতুন পুরুষ রাঘব, নাকি রাজনীতিতে পা রাখতে চলেছেন অভিনেত্রী। সূত্র মারফত জানা গিয়েছে, রাঘবের পরিবার পরিণীতির পরিবারকে অনেকদিন ধরেই চেনেন।
এই প্রথমবার ইমতিয়াজ আলির সঙ্গে কাজ করতে চলেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। চামকিলায় ছবিতে দেখা মিলবে তার। দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে দেখা মিলবে অভিনেত্রীর। সম্প্রতি, শুটিং শেষ করেছেন তিনি। শুটিংয়ের সেট থেকে নানান ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। তবে সিনেমাটি মুক্তি পাওয়ার পর কতটা বক্স অফিসে সাফল্য ফেলবে তা দেখার বিষয়।

বলা বাহুল্য, কিছু দিনে আগেও রাঘবের সঙ্গে পরিণীতিকে দু'দিন দেখা গিয়েছিল মুম্বইয়ের একটি নামী রেস্তোরাঁতে। পরিণীতি ও রাঘবকে খুব ক্যাজুয়াল লুকেই দেখা গেছে। জানা যাচ্ছে লন্ডনে একসঙ্গে পড়াশোনা করার সময় তারা একে অপরের ভালো বন্ধু হয়ে উঠেছেন। অনেক অনুগামীদের মতে, তবে কী পরিণীতির জীবনে এসেছে নতুন পুরুষ রাঘব, নাকি রাজনীতিতে পা রাখতে চলেছেন অভিনেত্রী।
২৮ মার্চ আম আদমির পার্টির নেতা সঞ্জীব আরোরা তাঁর ট্যুইটার প্রোফাইলে রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়াকে অভিনন্দন জানিয়েছেন। সেখানে অনেক অনুগামীদেরই প্রশ্ন ছিল, বিয়ে কবে করছেন তারকারা। আবার অনেকে লিখেছেন বিয়ে তারিখ কী ঠিক হয়ে গেল।












Click it and Unblock the Notifications