আব্দুল কালামের ভূমিকায় বিজেপির নামী সংসদ অভিনয় করবেন! শুরু বায়োপিকের কাস্টিং
বলিউড গত কয়েক বছর ধরে দেখে চলেছে একের পর এক বায়োপিক। দেশের খ্যাতনামা একাধিক ব্যক্তিত্বের জীবনী অবলম্বনে শুরু হয়েছে এই বায়োপিকের ট্রেন্ড। রানি লক্ষ্মীবাই থেকে শুরু করে শকুন্তলা দেবী। বিভিন্ন তারকাদের বায়োপিক নিয়ে কাজ হয়েছে বলিউডে।

এবার প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের বায়োপিকের কাজ শুরু হল। আর এই বায়োপিকে দশের নামী বিজ্ঞানীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন বিজেপি সাংসদ পরেশ রাওয়াল। এপিজে আব্দুল কালামের ভূমিকায় অভিনয় করার কথা নিজেই টুইটারে জানিয়েছেন পরেশ রাওয়াল। আর বিজেপির এই গুজরাতের সাংসদের টুইট ঘিরে তোলপাড় শুরু হয়েছে।
In my humble opinion he was SAINT KALAM !i am so blessed and fortunate that I will be playing KALAM Saab in his biopic . https://t.co/0e8K3O6fMB
— Paresh Rawal (@SirPareshRawal) January 4, 2020
এর আগে একাধিক চরিত্রাভিনয়ে পরেশ রাওয়াল দর্শকদের মুগ্ধ করেছেন। এর আগে, 'উরি' ছবিতে তিনি অভিনয় করেছেন জাতীয় উপদেষ্টা অজিত ডোভালের ভূমিকায়। তবে এবার চ্যালেঞ্জ বড়। এপিজে আব্দুল কালামের চরিত্র নিয়ে উচ্ছ্বসিত পরেশ নিজেই।












Click it and Unblock the Notifications