নাসিরুদ্দিনের 'বাক স্বাধীনতা' মন্তব্যের পাল্টা জবাব পরেশ রাওয়ালের , ক্রমেই বাড়ছে বিতর্ক

বিজেপি সাংসদ তথা নেতা পরেশ রাওয়ালকে ঘিরে এদিন নাসিরুদ্দিন শাহকে ঘিরে তৈরি হওয়া নয়া বিতর্ক নিয়ে মুখ খোলেন। উল্লেখ্য, কিছুদিন আগেই দেশের সাম্প্রতিক প্রেক্ষাপট নিয়ে মুখ খোলেন নাসিরুদ্দিন শাহ।

বিজেপি সাংসদ তথা নেতা পরেশ রাওয়ালকে ঘিরে এদিন নাসিরুদ্দিন শাহকে ঘিরে তৈরি হওয়া নয়া বিতর্ক নিয়ে মুখ খোলেন। উল্লেখ্য, কিছুদিন আগেই দেশের সাম্প্রতিক প্রেক্ষাপট নিয়ে মুখ খোলেন নাসিরুদ্দিন শাহ। সেই সময়ে বাক স্বাধীনতা প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে নাসিরুদ্দিন শাহের একাধিক বক্তব্যে বিতর্ক উঠে আসে। এবার নাসিরুদ্দিনের সেই বক্তব্য়ের পাল্টা জবাব দিলেন অভিনেতা পরেশ রাওয়াল।

পরেশ রাওয়াল

নাসিরুদ্দিনের বক্তব্য নিয়ে এই কয়েকদিনে বহু বিতর্কের ঝড় উঠেছে। এবার এই প্রসঙ্গে মুখ খুলে পরেশ রাওয়াল জানান,' আমি এই নির্দ্দিষ্ট বক্তব্য নিয়ে কিছু মন্তব্য করতে চাই না। তবে ভারত বসবাসের যোগ্য নয় সেই কথাটাও ঠিক নয়।...ঘটনা ঘটতেই থাকে , তবে সেটাকে একই পর্যায়ে নিয়ে এসে দেখা উচিত নয়।'

আশুতোষ রানা

আশুতোষ রানা

এর আগে এই প্রেক্ষাপটে আশুতোষ রানা বলেন, '..বাক স্বাধীনতার ক্ষেত্রে দুটি মানুষের ভিন্ন মত থাকতে পারে, তহে সেই মতামত অভদ্রভাবে প্রকাশ করার জরুরি নয়।' উল্লেখ্য, তাঁর সাম্প্রতিক ছবি 'সিম্বা' নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন আশুতোষ রানা। সেই সময়ই নাসিরুদ্দিনের সাম্প্রতিক মন্তব্য় নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। আশুতোষ রাণা জানান, তিনিও বাক স্বাধীনতার পক্ষেই রয়েছেন। তাঁর মতে, প্রত্যেকেরই মতামত জানাবার অধিকার রয়েছে। তিনি বলেন, ' আমার কেউই কারোর শ্তরু নই। তবে আমাদের মতামত খানিকটা আলাদা। '

নাসিরুদ্দিনের বক্তব্য

নাসিরুদ্দিনের বক্তব্য

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহ জানিয়েছেন ,' অধিকারের কথা বললেই কণ্ঠরোধ ৷ মুখ খুললেই জেলে পাঠানো হচ্ছে ।' পাশাপাশি তাঁর দাবি, বুদ্ধিজীবিদের কাজে বাধা দেওয়া হচ্ছে, নিজস্ব মত প্রকাশ করতে দেওয়া হচ্ছে না । সাংবাদিকদেরও দমিয়ে রাখা হচ্ছে। নাসিরুদ্দিন দাবি করেন, 'ধর্মীয় মোড়কে' ঘৃণার প্রাচীর গড়া হচ্ছে। সকলকে সত্যি কথা বলতে বাধা দেওয়া হচ্ছে। এমনই দেশই কি আমরা চেয়েছিলাম?'

অমর্ত্য সেন

অমর্ত্য সেন


এই বিতর্কে অমর্ত্য সেন বলেন,'অভিনেতাকে বিরক্ত করার এই উদ্যোগ আমাদের বন্ধ কার উচিত। যা চলছে (দেশে) তা আপত্তিকর। এসব বন্ধ হওয়া উচিত।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+