আসছে নরেন্দ্র মোদীর বায়োপিক! মূল চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন পরেশ রাওয়াল

বলিউডে এখন একের পর এক বায়োপিক আসতে চলেছে। 'সঞ্জু' থেকে 'মনিকর্ণিকা' যেমন মুক্তির অপেক্ষায় , তেমনই শ্যুটিং শুরু হয়েছে গণিতবিদ আনন্দ কুমারের বায়োপিকের।

বলিউডে এখন একের পর এক বায়োপিক আসতে চলেছে। 'সঞ্জু' থেকে 'মনিকর্ণিকা' যেমন মুক্তির অপেক্ষায় , তেমনই শ্যুটিং শুরু হয়েছে গণিতবিদ আনন্দ কুমারের বায়োপিকের। অন্যদিকে, অলিম্পিকে সোনা জয়ী অভিনব বিন্দ্রার বায়োপিকও তৈরি হতে চলেছে। কিন্তু এসমস্তকে ছাপিয়ে উঠে আসছে আরো বড় খবর। বলিউডে এবার দেখা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক!

আসছে নরেন্দ্র মোদীর বায়োপিক! মূল চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন পরেশ রাওয়াল

নরেন্দ্র মোদীর বায়োপিকে নাম ভূমিকায় থাকছেন পরেশ রাওয়াল। ছবির শ্যুটিং এর বিষয়ে তিনি মুখ খুলেই জানিয়েছেন , এই চরিত্রটি তাঁর কাছে অত্যন্ত চ্যালেঞ্জের । আপাতত ছবির স্ক্রিপ্টের বিষয়ে কাজ তলছে। এই স্ক্রিপ্টের কাজ অগাস্ট মাসে শেষ হবে। তারপর , সেপ্টেম্বর কিম্বা অক্টোবর থেকে শুরু হবে ছবির শ্যুটিং। উল্লেখ্য, পরেশ রাওয়াল বিজেপির সাংসদ। উল্লেখ্য, ছবির প্রযোজনাতেও রয়েছেন পরেশ রাওয়াল।

এর আগে ১৯৯৪ সালে পরেশ রাওয়ালকে দেখা গিয়েছিল সর্দার বল্লভ ভাই প্যটেলের ভূমিকায়। এরপর আবার নরেন্দ্র মোদীর ভূমিকায় দেখা যাবে। নরেন্দ্র মোদীর বায়োপিকে অভিনয় ছাডা়ও 'সঞ্জু' ছবিতে সঞ্জয় দত্তের বাবার ভূমিকায় অর্থাৎ সুনীল দত্তের ভূমিকায় অভিনয় করতে দেখা যায় পরেস রাওয়ালকে। উল্লেখ্য, পরেশ রাওয়াল এর আগেও একটি ছবি প্রযোজনকরেছেন। সেটি ছিল অক্ষয় অভিনীত 'ও এমজি'। আপাতত নরেন্দ্র মোদীর বায়োপিক নিয়ে ব্যস্ত পরেশ রাওয়াল ও তাঁর টিম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+