কোয়েল মল্লিক–পরমব্রতকে নিয়ে টানটান রহস্যে মোড়া ‘‌বনি’‌র ট্রেলার মুক্তি পেল

কোয়েল মল্লিক–পরমব্রতকে নিয়ে টানটান রহস্যে মোড়া ‘‌বনি’‌র ট্রেলার মুক্তি পেল

পুজোর আগেই খুলে গিয়েছে সিনেমা হল, মাল্টিপ্লেক্স। পরিস্থিতি একেবারে স্বাভাবিক না হলেও, এখন অনেকেই হলে সিনেমা দেখতে যাচ্ছেন। এরই মধ্যে দুর্গাপুজো চলে এল দোরগোড়ায়। আর এই সময় মুক্তি পেতে চলেছে সুরিন্দর ফিল্মস ও পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালিত '‌বনি’‌। সোমবারই এই ছবির ট্রেলার মুক্তি পেল।

‘‌বনি’‌র ট্রেলার

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে তৈরি '‌বনি'‌-তে পরমব্রতকে পরিচালকের ভূমিকায় ছাড়াও দেখা যাবে প্রধান চরিত্রে। পরমব্রতর বিপরীতে অভিনয় করেছেন কোয়েল মল্লিক। বহুবছর পর পরম ও কোয়েলকে একই সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অঞ্জন দত্ত, কাঞ্চন মল্লিক, জাকারি কফিন। মূলত কল্পবিজ্ঞানকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই ছবি।

ইনস্টাগ্রামে শেয়ার

ছবির ট্রেলার নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে কোয়েল মল্লিক লিখেছেন, '‌ভগবান নাকি ভূত...দুর্ঘটনা নাকি চক্রান্ত...উত্তর মিলবে এই পুজোয়!'‌ অন্যদিকে ছবির পরিচালক ও নায়ক পরমব্রতও ট্রেলার শেয়ার করে একই ক্যাপশন দিয়েছেন তবে ইংরাজিতে। আগামী ১০ অক্টোবর এই ছবিটি মুক্তি পাবে। ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে ভরপুর রহস্যে ভরা রয়েছে এই সিনেমাটি।

‘‌বনি’‌ ছবির গল্প

‘‌বনি’‌ ছবির গল্প

সব্যসাচী ও প্রতিভার সদ্যজাত সন্তানের নাম বনি। সপরিবারে তাঁরা থাকেন মিলানে। জন্মের পর থেকেই বনির অদ্ভুত আচরণ নজরে আসে তাঁর বাবা-মায়ের। আমেরিকাতে জন্ম হয়েছে এরকম এক বাংলাদেশী বিজ্ঞানী, এই নবজাতক এবং দম্পতির সন্ধান করতে থাকে। এদিকে তিনি সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত বলে সন্দেহ সরকারের। অন্যদিকে এক মধ্যবিত্ত বাঙালি যে ক্লার্কের চাকরী করে, সে গ্রে মার্কেট থেকে একটি অকার্যকর রোবট কেনে। হঠাৎই তাঁর কলকাতার বাড়িতে অদ্ভুত কার্যকলাপ শুরু হয়। এই তিনটি সুতো একসঙ্গে গেথে তৈরি হয় ছবি গল্প। এক দম্পতির বিভিন্ন সংকটের মোকাবেলা করে কীভাবে তাঁদের সন্তানকে রক্ষা করে, মূলত সেটিকে কেন্দ্র করেই তৈরি হয়েছে '‌বনি'‌।

 কোয়েল–পরমব্রত জুটি

কোয়েল–পরমব্রত জুটি

এই নিয়ে চার নম্বর বার জুটি বাঁধলেন কোয়েল -পরমব্রত। এর আগে 'হেমলক সোসাইটি ', '‌সাগরদ্বীপে যকের ধন'‌ এবং 'শুভদৃষ্টি' ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। এই জুটিকে যথেষ্ট পছন্দ করেন দর্শকরা। তাই সকলে আশাবাদী '‌বনি'‌-ও ভাল লাগবে দর্শকদের। অন্যদিকে কোয়েলও পরপর থ্রিলার ছবিতেই অভিনয় করে চলেছেন। তাঁর মিতিন মাসির দু'‌টি সিরিজ ভালোই হিট হয়েছিল। এছাড়া রক্ত রহস্য ও ফ্রাইওভারও পছন্দ হয়েছে দর্শকদের। আগামী ১০ অক্টোবর, দুর্গাপুজোয় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে '‌বনি'‌।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+