পরমব্রতর জন্মদিনে মেসির উপহার! উচ্ছসিত টলি অভিনেতা টুইটে যা জানালেন
আদ্যোপান্ত আর্জেন্তিনার ভক্ত টলিউড তারকা পরমব্রত চট্টোপাধ্যায়। ২৭ জুন অভিনেতার জন্মদিন।আর জন্মদিন উপলক্ষ্যে একাধিক শুভেচ্ছা বার্তায় ভরে উঠছে এই নামী টলিউড তারকার টুইটার থেকে ফেসবুক পেজ।
আদ্যোপান্ত আর্জেন্তিনার ভক্ত টলিউড তারকা পরমব্রত চট্টোপাধ্যায়। ২৭ জুন অভিনেতার জন্মদিন।আর জন্মদিন উপলক্ষ্যে একাধিক শুভেচ্ছা বার্তায় ভরে উঠছে এই নামী টলিউড তারকার টুইটার থেকে ফেসবুক পেজ। কিন্তি পরম বুঁদ হয়ে রয়েছেন অন্য আনন্দে!

গতকাল নাইজেরিয়ার বিরুদ্ধে আর্জেন্তিনার ম্যাচ ঘিরে উত্তেজনায় ফুটেছেন বহু নীল-সাদা সমর্থকই। বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে এই ম্যাচ আর্জেন্টিনার কাছে 'মাস্ট উইন ম্যাচ' ছিল। খেলায় মেসির দুরন্ত গোলে ভর করে নাইজেরিয়াকে ২-১ এ হারিয়ে দেয় আর্জেন্তিনা।আরচার পাঁচজন আর্জেন্তিনা সমর্থক ও মেসি ভক্তের মত এদিন এই জয়ে উচ্ছাসে ফেটে পড়েন টলিউড তারকা পরমব্রত চট্টোপাধ্যায়ও। জন্মদিনে মেসির এমন গোল আর আর্জেন্তিনার জয়কে তিনি জন্মদিনের প্রপ্ত 'উপহার'হিসাবেই দেখছেন। এমনই বার্তা টুইটারে দিয়েছেন পরম।
Thank you Leo Messi! Thank you Rojo! Best birthday gift one can ever ask for! #Argentina #ArgentinaVNigeria
— parambrata (@paramspeak) June 26, 2018
আপাতত পরমব্রত ব্যস্ত তাঁর 'সোনার পাহাড়' ছবিটি নিয়ে। আগামী ৬ জুলাই ছবিটি মুক্তি পাবে। ছবিতে পরমব্রত ছাড়াও অভিনয়ে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও তনুজা জুটি। রয়েছেন যীশু সেনগুপ্ত। তবে ফিল্ম ঘিরে ব্যস্ততার মধ্যেও ফুটবল বিশ্বকাপ মিস করতে রাজি নয় এদিনের বার্থডে বয় পরম!












Click it and Unblock the Notifications