ফের ক্যামেরার পিছনে পরম, এবার সাবজেক্ট ফুটবল
কলকাতা ফুটবল নিয়ে বাংলা ছবি পরিচালনা করছেন পরমব্রত চট্টোপাধ্যায়
বাংলার ফুটবল নিয়ে একাধিক ছবি হয়েছে। ধন্যি মেয়ে থেকে এগারো এরকমই ছবি। আরও একবার বাংলার ফুটবল নিয়ে ছবি হচ্ছে।

এবার বাংলার ক্লাব ফুটবল ফের উঠে আসতে চলেছে সেলুলয়েডে। ছবির পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। ছবির নাম খেলছি আজগুবি। অনেকটা ইস্টবেঙ্গল ক্লাবের আদলে এক ইয়ং বেঙ্গল ক্লাব নিয়ে তৈরি হবে ছবি। ছবির কাজ বেশ খানিকটা এগিয়ে চলেছে।

বুধবার মহমেডান স্পোর্টিংয়ের মাঠে হয়ে গেল শ্যুটিং পর্ব। পরমব্রত কখনও অভিনেতাদের পাঠ বোঝাতে কখনও ক্যামেরার পাশে বসে সামলাচ্ছিলেন শ্যুটিংয়ের কাজ।













Click it and Unblock the Notifications