প্রথমবার ইশা–পরমব্রত জুটি, লন্ডনে চলছে ‘‌ঘরে ফেরার গান’‌–এর শুটিং

প্রথমবার ইশা–পরমব্রত জুটি

না, কিছুতেই বসে থাকতে পারেন না অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। লকডাউনের সময়ও তিনি করোনা আক্রান্তদের জন্য চুটিয়ে কাজ করেছেন, এর পাশাপাশি হিন্দি ছবি, ওয়েব সিরিজ়ের শুটিং এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক 'অভিযান’-এর পরিচালনাতেই সময় কেটেছে পরমব্রতর। আ এখন তিনি ঘুরে বেড়াচ্ছেন লন্ডনের রাস্তায় রাস্তায়। তবে এই ঘোরা কিন্তু একেবারেই ছুটির আমেজে ব্যক্তিগত কারণে নয়। বরং পরম তাঁর নতুন ছবির শুটিংয়ের জন্যই লন্ডনে গিয়েছেন।

ঘরে ফেরার গান–এর শুটিং


নতুন এই ছবির নাম '‌ঘরে ফেরার গান'‌। এই ছবিতে পরমব্রতর বিপরীতে এই প্রথমবার দেখা যাবে অভিনেত্রী ইশা সাহাকে। ইশা ও পরমব্রত ছাড়াও রয়েছেন গৌরব চট্টোপাধ্যায়। কিছুদিন আগেই হিমাচল থেকে ঘুরে এসেছেন পরমব্রত আর সেখান থেকে ফিরেই সোজা ছবির কাজে লন্ডন পাড়ি দিলেন।

লন্ডনের তাপমাত্রা উপভোগ করছেন পরমব্রত

লন্ডন যে অভিনেতার খুব প্রিয় শহর তা তাঁর সোশ্যাল মিডিয়ার পোস্টই জানান দিচ্ছে। শুটিংয়ের বাইরেও তিনি উপভোগ করছেন। শুটিংয়ের ফাঁকে কখনও গিটার নিয়ে বসে পড়ছেন অথবা রবিবারের দুপুর উপভোগ করছেন ক্রিকেট খেলে। আসলে লকডাউন খোলার সঙ্গে সঙ্গে পরমব্রত ব্যস্ত হয়ে পড়েছিলেন একের পর এক ছবির শুটিং নিয়ে। তার ওপর নিজের পরিচালনায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক। অন্য়দিকে, ওয়েব সিরিজের শুটিং। সব মিলিয়ে নাস্তানাবুদ অবস্থা পরমব্রতর।

ইশার হাতে রয়েছে বেশ কয়েকটি ছবি

পরমব্রতর সঙ্গে প্রথমবার কোনও ছবিতে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী ইশা সাহা। খুব অল্প সময়ের মধ্যেই ইশা তাঁর সাবলীল অভিনয়ের মাধ্যমে টলিউডে জায়গা করে নিয়েছেন। '‌প্রজাপতি বিস্কুট'‌ থেকে বাংলা ফিল্ম জগতে পা রাখার পর তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। হইচইতে তাঁর অভিনীত '‌ইন্দু'‌ যথেষ্ট জনপ্রিয়তা কুড়িয়েছে। শুধু তাই নয়, এরই মধ্য়ে দেবের সঙ্গে জুটি বেঁধে গোলন্দাজ ছবিতে অভিনয় করেছেন ইশা। যা বক্স অফিসে দারুণ হিট। ইশার হাতেও রয়েছে বেশ কয়েকটি ছবি। তবে পরমব্রতর সঙ্গে স্ক্রিন ভাগ করে নেওয়ার আলাদা একটা অনুভূতি রয়েছে তা প্রকাশ করতে ভোলেননি ইশা। এই ছবির শুটিংয়ের পর ইশা শুরু করবেন দেবের প্রযোজনায় 'কাছের মানুষ'-এর শুটিং।

আগামী বছর ছবি মুক্তি

'ঘরে ফেরার গান' মিউজ়িক্যাল মুভি, পরিচালনায় অরিত্র সেন। একেবারে অন্য স্বাদের গল্প দেখা যাবে এই ছবিতে। শুটিং সেরে ডিসেম্বরেই দেশে ফিরছেন ইশা-পরমব্রত। তবে পরমব্রত ফিরছেন ডিসেম্বরের শেষে। আগামী বছর এই ছবিটি মুক্তি পাবে বলে জানা গিয়েছে।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+