'পাপা ক্যাহতে হ্য়ায়' খ্যাত অভিনেত্রী আজ গুগলের তাবড় কর্ত্রী! এই রূপকথার নেপথ্য কাহিনি জানেন

নীল সমুদ্রের প্রেক্ষাপটে বলিউডের সেই বিখ্যাত গানটি মনে আছে.. 'ঘর সে নিকল তে হি.. কুছ দূর চলতে হি..'। যুগল হংসরাজ অভিনীত সেই ছবির নায়িকা ছিলেন ময়ূরী খাংরু।

নীল সমুদ্রের প্রেক্ষাপটে বলিউডের সেই বিখ্যাত গানটি মনে আছে.. 'ঘর সে নিকল তে হি.. কুছ দূর চলতে হি..'। যুগল হংসরাজ অভিনীত সেই ছবির নায়িকা ছিলেন ময়ূরী কাঙ্গো। বলিউডে সেভাবে নাম করতে না পারলেও, এই মুহূর্তে তিনি গুগল ইন্ডিয়ার ইন্ডাস্ট্রি হেড!

'কুছ দূর চলতে হি'

বলিউডে পা রেখেছিলেন ১৯৯৫ সালের জাতীয় পুরস্কার জয়ী ফিল্ম 'নাসিম' দিয়ে। তারপর 'পাপা ক্যাহতে হ্যয়'। এরপর কয়েকটি ছোট ফিল্ম ও টিভি সিরিয়ালে ময়ূরীকে দেখা গেলেও সেভাবে বলিউডে নাম জমাতে পারেনননি। কেরিয়ারে কিছুদূর এগিয়ে পথ বদলে ফেলার সিদ্ধান্ত নেন তিনি।

সাফল্য ও সিদ্ধান্ত

২০০৩ সালে কেরিয়ার নিয়েছে নতুন বাঁক। সে বছরেই টিভি ও সিনেমায় অভিনয়ের জগত ছেড়ে দেন ময়ূরী। এরপর আদিত্য ঢিলোঁকে বিয়ে করে মার্কিন মুলুকে পাড়ি দেন তিনি। সেখানে মার্কেটিং-এ এমবিএ করেন ময়ূরী।

এখন গুগলের 'ইন্ডাস্ট্রি হেড'

বলিউড যখন নিজের লাইমলাইটের ছন্দে চলছিল,তখন ময়ূরী নিজের মতো করে গড়ে নিচ্ছিলেন নিজের কেরিয়ার। আর অপেক্ষা বেশিদিন করতে হয়নি এরপরই কর্পোরেট দুনিয়ার পা রাখতে শুরু করেন ময়ুরী। এরপর বর্তমানে তিনি গুগল ইন্ডিয়ার ইন্ডাস্ট্রি হেড। নেস্টলে, উবর, এয়ারটেলের মতো সংস্থায় কর্পোরেট কার্যভার সামলেছেন ময়ূরী। ২০১১ সাল থেকে তিনি গুরগাঁওতে রয়েছেন ছেলের সঙ্গে। তবে মাঝে সাঝেই দিল্লি, লন্ডন, বেঙ্গালুরুতে কাজের সূত্রের যেতে হয় ময়ূরীকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+