রণবীরের সঙ্গে কী করতে চান পরিণীতি, শুনলে রেগে যাবেন দীপিকাও
রণবীর সিংয়ের সঙ্গে মিলে এমন একটি জিনিস করতে চান পরিণীতি চোপড়া যা শুনলে দীপিকা পাড়ুকোন ক্ষেপে যেতেই পারেন।
দীপিকা পাড়ুকোন কি শুনছেন? রণবীর সিংয়ের সঙ্গে মিলে এমন একটি জিনিস করতে চান পরিণীতি চোপড়া যা শুনলে তিনি ক্ষেপে যেতেই পারেন। খামোখা তাঁর বয়ফ্রেন্ডকে নিয়ে টানাটানি কেন এই প্রশ্নও করতে পারেন। আসলে সকলেই জানেন চকোলেট দারুণ পছন্দ করেন রণবীর। আর সেটা যে তাঁরও ভীষণ পছন্দ তা জানিয়েছেন পরিণীতিও।
সেই সঙ্গে জানিয়েছেন, বন্ধু রণবীরকে নিয়ে চকোলেটের বাথটবে ঝাঁপ দিয়ে লাফিয়ে হুল্লোড়ে মাততে চান দুজনে। এটা নাকি পরিণীতি ও রণবীরের একসঙ্গে দেখা স্বপ্ন।

নেহা ধূপিয়ার সঞ্চালনায় একটি টক শো-তে এসে এমন ইচ্ছের কথাই জানিয়েছেন পরিণীতি। সঙ্গে জানিয়েছেন, এতে কেচ্ছা করার মতোও কিছু নেই। কারণ তিনি ও রণবীর দুজনেই জামাকাপড় পড়ে থাকবেন।
এই টক শো-তে পরিণীতি আরও অনেক মনের কথাই খোলসা করেছেন। বলেছেন, সঈফ আলি খানের প্রতি তাঁর প্রেমের কথা। তিনি ছোট থেকেই সঈফকে নিয়ে অবসেসড ছিলেন। সেকথা তিনি সঈফ ও করিনা কাপুরকে জানিয়েওছেন। পাশাপাশি সহ অভিনেতা অর্জুন কাপুরকে বিরক্তিকর বলে ব্যাখ্যা করেছেন তিনি। যদিও তা পুরোটাই মজাচ্ছলে। শেষে জানিয়েওছেন যে অর্জুন তাঁর খুব ভালো বন্ধু।












Click it and Unblock the Notifications