২০২০-তে আরও এক নক্ষত্র পতন! প্রয়াত পণ্ডিত যশরাজ

২০২০-তে আরও এক নক্ষত্র পতন!প্রয়াত পণ্ডিত যশরাজের

আরও এক দুঃসংবাদ ২০২০ সালে। এদিন জীবনাবসান হয় ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের তাবড় ব্যক্তিত্ব পণ্ডিত যশরাজের। পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত ৯০ বছর বয়সী ভারতের এই শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ নিউ জার্সিতে প্রয়াত হন বলে খবর। পণ্ডিত যশরাজের প্রয়াণের খবর পেতেই শোকপ্রকাশ করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

২০২০-তে আরও এক নক্ষত্র পতন!প্রয়াত পণ্ডিত যশরাজের

উল্লেখ্য, পণ্ডিত যশরাজের প্রয়াণের খবর জানিয়েছেন তাঁর কন্যা দুর্গা যশরাজ। প্রসঙ্গত, দুর্গা যশরাজও একজন নামী শিল্পী। এদিকে, এবছরের জানুয়ারি মাসেই পণ্ডিত যশরাজ ৯০ বছর পূর্ণ করেন। তারপর কয়েক মাস কাটতে না কাটতেই তাঁর জীবনাবসান হল। উল্লেখ্য ২০২০ সালে একের পর এক নক্ষত্রপতন হচ্ছে ভারতের বুকে । বহু নামী ব্যক্তিত্বকে এবছর হারিয়েছে ১৩০ কোটির দেশ।

এদিন বিকেলেও আরও এক মৃত্যুর খবর আসে। বলিউডের 'দৃশ্যম' খ্যাত পরিচালক নিশিকান্ত কামাতের প্রয়াণের শোকবার্তা টুইটারে জানান রীতেশ দেশমুখ। মাত্র ৫০ বছর বয়সে নিশিকান্তের মৃত্যু হল। স্বভাবতই ঘটনার জেরে শোকের ছায়া বলিউডে। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগে মৃত্য়ু হয় নিশিকান্তের। আর সেই মৃত্যু সংবাদের কয়েক ঘণ্টা পরই যশরাজের জীবনাবসানের খবর আসে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+