এ কী করলেন পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই! পুলিশ হেফাজতে সঞ্জয় চক্রবর্তী
শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই গ্রেফতার। নাবালিকাকে যৌন হেনস্থা। এমনই মারাত্মক অভিযোগ উঠেছে পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তীর বিরুদ্ধে। তিনিও শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গেই জড়িয়ে আছে। এক ছাত্রীর সঙ্গে এই অভব্য আচরণ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে৷
মুম্বইতে ছিলেন এই শিল্পী। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়৷ চারু মার্কেট থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। চারু মার্কেট থানার অফিসাররা তাকে গ্রেফতার করতে মুম্বই গিয়েছিলেন৷ সেখানে গ্রেফতারের পরে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়েছে।

চারু মার্কেট এলাকাতে সঞ্জয় চক্রবর্তীর গানের স্কুল আছে। সেখানেই বছর ১৬ - এর এক নাবালিকা ছাত্রীর সঙ্গে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়৷ জানা গিয়েছে, অভিযোগ ওঠার পর থেকেই কলকাতায় থাকছিলেন না অভিযুক্ত। তিনি মুম্বইয়ে চলে যান। সেখানেই তার পরিচিতদের বাড়িতে থাকছিলেন।
চারু মার্কেট থানায় পুলিশ মুম্বই পাড়ি দেয়। শেষপর্যন্ত তাকে তার এক পরিচিতের বাড়িতে পাওয়া যায়। সেখান থেকেই শিল্পী সঞ্জয় চক্রবর্তীকে গ্রেফতার করা হয়। এরপর ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়।
গতকাল বুধবার ধৃত শিল্পীকে কলকাতার আলিপুর আদালতে তোলা হয়। বিচারক শিল্পীকে ১৮ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশ তাকে জেরা শুরু করেছে বলে খবর। এর আগে মুম্বইতে থাকাকালীন তিনি কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন তিনি করেছিলেন। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। ফলে আরও চাপে পড়ে যান সঙ্গীত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই। এই ঘটনায় কলকাতার শাস্ত্রীয় সঙ্গীত জগতে চর্চা শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications